Thursday, June 4, 2026

২১ বছরের দলের জন্য এখন লজ্জা পাচ্ছেন শুভেন্দু!

Date:

Share post:

একুশ বছর যে দলটা করেছেন এখন সেই দলের জন্য লজ্জা বোধ করছেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)! শনিবার কলকাতায় সংবর্ধনা নিতে এসে এই মন্তব্য করলেন বিজেপি নেতা (Bjp)। শনিবার তিনি হেস্টিংসে বিজেপি-র নির্বাচনী দফতরে আসেন। শুভেন্দুর সঙ্গে একই দিনে যাঁরা বিজেপি-তে যোগ দিয়েছিলেন, তাঁরাও আসেন। সকলকেই দলের তরফে সংবর্ধনা (Felicitation) দেওয়া হয়। তাঁরা দফতরে পৌঁছনোর আগে দফতরের কাছে তৃণমূলের (Tmc) একটি সভা ঘিরে অশান্তি, বচসা এবং গোলমালের তৈরি হয়। বিজেপি-র কর্মী-সমর্থকদের সঙ্গে তৃণমূলের কর্মীদের একপ্রস্ত ধস্তাধস্তিও বাধে। বাড়তি বাহিনী নিয়ে এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ (Police)।

সংবর্ধনায় সভায় বলতে উঠে শুভেন্দু ওই ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, ‘‘আমার ভাবতে লজ্জা হচ্ছে যে, এতদিন ওই দলটায় আমি ছিলাম। দলটায় না আছে কোনও শৃঙ্খলা। না আছে কোনও নিয়ম বা অনুশাসন।’’ শুভেন্দুর মতে, ‘‘বিজেপি-ই হল প্রকৃত রাজনৈতিক দল। যারা সত্যিই অফ দ্য পিপ্‌ল, ফর দ্য পিপ্‌ল, বাই দ্য পিপ্‌ল-এ বিশ্বাসী”।

দলের সংবর্ধনা সভায় শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদির (Narendra Modi) হাতে বাংলা তুলে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য। কারণ, বাংলা এবং কেন্দ্রে একই সরকার থাকলে, রাজ্য কেন্দ্রীয় প্রকল্পগুলির সহায়তা পাবে, বেকার সমস্যার সমাধান হবে। মাত্র 7 দিন একটা রাজনৈতিক দলের যোগ দিয়ে পুরোনো দলকে এই ধরনের আক্রমণ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন:জম্মু-কাশ্মীরের প্রতিটি পরিবারকে ৫ লাখের স্বাস্থ্যবিমা:নরেন্দ্র মোদি

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...