Thursday, March 26, 2026

গুরুংয়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা, মদন-হত্যার পুনর্তদন্ত দাবি বিরোধী গোষ্ঠীর

Date:

Share post:

এবার বিমল গুরুংয়ের (Bimal Gurung) শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে পাহাড়ের নেতৃত্বে শিক্ষিতদের বসানোর ডাক দিলেন বিনয় তামাং (Binay Tamang) ও অনীত থাপার (Anit Thapa) সহযোগীরা। শনিবার দার্জিলিঙের (Darjeeling) মোটর স্ট্যান্ডে গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়-অনীতপন্থীদের সভায় এ কথা বলেন দলের দুই প্রথম সারির নেতা কেশবরাজ পোখরেল ও অলোককান্তমণি থুলুং (Alokkanta Thulung)। দুজনেই মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য। অলোককান্তমণি থুলুং তো এক ধাপ এগিয়ে বিমল গুরুংয়ের মেয়ের শিক্ষাগত যোগ্যতার স্কুল সার্টিফিকেট (School Certificate) আসল কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এমনকী, মদন তামাং (Madan Tamang) হত্যা মামলার পুনর্তদন্তের দাবিও তুলেছেন। এদিন ভিড়ে ঠাসা সভায় কেশবরাজ (Keshavraj) জানান, পাহাড়ের মানুষ অশান্তি, হিংসা, হুমকি দিয়ে কাজ করেন এমন ধ্বংসাত্মক নেতা চান না।

পাহাড়ের মানুষ শিক্ষিত নেতা চান। তিনি বিমল গুরুং যে দ্বিতীয় শ্রেণির বেশি লেখাপড়া করেননি তা উল্লেখ করে কেশবরাজের বক্তব্য, বিনয় তামাং ১৯৮৬ সালের স্নাতক এবং অনীতও তারপরেই কলেজ (College) শেষ করেছেন। তাই পাহাড়ের মানুষ এখন শিক্ষিত, শান্তীকামী নেতাদের নেজত্বেই চলহবেন বলে আশা করেন কেশবরাজ।

এর পরেই অলোককান্তমণি থুলুং বক্তৃতা দিতে গিয়ে বিমল গুরুংয়ের মেয়ের স্কুল সার্টিফিকেটের প্রসঙ্গে অভিযোগ করে জানান, কবে কোন কোন স্কুলে তাঁর মেয়ে পড়েছেন ও তাঁর সঙ্গে কে বা কারা লেখাপড়া করেছেন সেটা জানতে চাওয়া দরকার। অলোককান্তমণি মতে, পাহাড়ের মানুষ বিমল গুরুংয়ের ধ্বংসাত্মক রাজনীতি দেখেছেন বলেই এখন বিনয় ও অনীতদের সাথে পা মিলিয়ে পরিবর্তন যাত্রায় সামিল হয়েছেন।

আরও পড়ুন- PM CARES ফান্ড নিয়ে ফরেনসিক তদন্ত করুক CAG, সুখেন্দুশেখর রায়ের কলম

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...