Friday, June 19, 2026

অনড় থেকেই বৈঠকে রাজি কৃষকরা

Date:

Share post:

অবশেষে কেন্দ্রের প্রস্তাব মেনে বৈঠকে রাজি হলেন কৃষকরা (Farmer)। মঙ্গলবার, বৈঠকে রাজি হয়েছেন বিক্ষুব্ধ তাঁরা। এবার দিল্লির (Delhi) সীমানায় চলা বিক্ষোভের একটা সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে।

শনিবার, বেলা ৩টে নাগাদ সিঙ্ঘু সীমান্তে বিভিন্ন কৃষক ইউনিয়নের মধ্যে একটি বৈঠক হয়। সেখানেই আন্দোলনের পরবর্তী রূপরেখা নিয়ে বিস্তারিত কথা বলেন কৃষকরা। তারপরেই সাংবাদিক বৈঠকে তাঁরা জানান, ২৯ ডিসেম্বর তাঁরা লিখিতভাবে আলোচনার প্রস্তাব দিতে চলেছেন। আন্দোলনে থাকা সব কৃষক সংগঠনই এই বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।

তবে, কৃষকদের তরফে জানানো হয়েছে, এই আলোচনার মূল আলোচ্য বিষয় হিসাবে রাখতে হবে ৩টি কৃষি আইনের (Agriculture Law) প্রত্যাহারের শর্ত। সুতরাং বোঝাই যাচ্ছে, এখনও নিজেদের অবস্থানে অনড় কৃষকরা। কোনও সংশোধন নয়, সম্পূর্ণ নয়া কৃষি আইনের প্রত্যাহার চাইছেন তাঁরা। এই পরিস্থিতিতে বৈঠকে রফাসূত্র মিলবে কি না, তা নিয়ে সংশয় সব মহলে।

আরও পড়ুন- PM CARES ফান্ড নিয়ে ফরেনসিক তদন্ত করুক CAG, সুখেন্দুশেখর রায়ের কলম

Related articles

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...