Friday, June 19, 2026

স্বাস্থ্যসাথী ও আয়ূষ্মান ভারতের পার্থক্য, প্রধানমন্ত্রীকে নিশানা ডেরেকের

Date:

Share post:

আয়ূষ্মান ভারত প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) নিশানা তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের (Derek O Brien)। শনিবার টুইট করে তিনি লিখেছেন, ‘নরেন্দ্র মোদিজি, আপনি কিছু লোককে বিনা খরচে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। আর রাজ্যের ১০ কোটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য বিমার আওতায় এনেছে পশ্চিমবঙ্গ (West Bengal) সরকার। এই তালিকাটা দেখলেই পার্থক্যটা বুঝতে পারবেন।’ তিনি একটি তালিকাও প্রকাশ করেন। যেখানে আয়ূষ্মান ভারত (Ayushman Bharat) ও স্বাস্থ্যসাথীর (Swasthya Sathi) তুলনা টেনেছেন ডেরেক।

* স্বাস্থ্যসাথী প্রকল্প পশিচমবঙ্গে চালু হয় ২০১৬ সালে। আয়ূষ্মান ভারত প্রকল্প চালু হয় ২০১৮ সালে।

* স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্য সরকার খরচ করে ১০০ শতাংশ। আয়ূষ্মান ভারত প্রকল্পে কেন্দ্র দেয় ৬০ শতাংশ, বাকি ৪০ শতাংশ খরচ দেয় রাজ্য সরকার।

* স্বাস্থ্যসাথী প্রকল্পে ৫ লাখ টাকার বিমা পাওয়া যায়। আয়ূষ্মান ভারত প্রকল্পেও মেলে ৫ লাখ টাকার বিমা।

* স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান রাজ্যের ১০০ শতাংশ মানুষ। আয়ূষ্মান ভারত পরিষেবা দেয় দেশের ৪০ শতাংশ মানুষকে।

* বাংলা চলতি বছরে ২০০০ কোটি টাকা খরচ করেছে। প্রত্যেক বছর ৯২৫ কোটি খরচ করে এই প্রকল্পের জন্য। কেন্দ্র ২০১৯-২০ তে ঠিক করেছে তহবিলের অর্ধেক ব্যয় করবে।

* পরিবারের মহিলা প্রধানের নামে কার্ড করা হয়েছে। আয়ূষ্মান ভারতে এমন কোনও অ্যারেঞ্জমেন্ট নেই।

আরও পড়ুন-গুরুংয়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা, মদন-হত্যার পুনর্তদন্ত দাবি বিরোধী গোষ্ঠীর

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...