Monday, April 6, 2026

কেউ কেউ আমাকে গণতন্ত্র শেখাচ্ছেন, মোদির নিশানায় রাহুল

Date:

Share post:

নাম না করে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime minister Narendra modi)। জম্মু-কাশ্মীরের (Jammu kashmir) জন্য আয়ুষ্মান প্রকল্পের (Ayushman scheme) সূচনা করতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘দিল্লিতে এমন অনেকে আছেন যারা আমাকে সব সময় অপমান করছেন । কটাক্ষ করছেন। আমায় গণতন্ত্র শেখানোর চেষ্টা করছেন। কিন্তু গণতন্ত্র কাকে বলে জম্মু -কাশ্মীরের জেলা উন্নয়ন পর্ষদের ভোট তার প্রমাণ।’

মোদির কটাক্ষ ,’এমন অনেক রাজনৈতিক শক্তি আছে যারা গণতন্ত্র নিয়ে বড় বড় কথা বলে । অথচ তারাই এই গণতন্ত্র নিয়ে বিরোধিতা করছেন। পুদুচেরির প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশর পরেও পুদুচেরিতে এখনো স্থানীয় প্রশাসনের ভোট হয়নি। অথচ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার এক বছরের মধ্যেই জম্মু-কাশ্মীরে পঞ্চায়েত ভোট হয়েছে।

সম্প্রতি জম্মু-কাশ্মীরে জেলা উন্নয়ন পর্ষদের ভোট হয়েছে। বিজেপি ভালো ফল করলেও কাশ্মীরে সেভাবে সাড়া ফেলতে পারেনি। বিজেপি ৬টি জেলায় জিতেছে। কংগ্রেস-সহ ফারুক আবদুল্লা ১৩ টি জেলায় জিতেছে।

আরো পড়ুন২০২১-এর মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ

 

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...