Sunday, June 7, 2026

২১ বছর তৃণমূলে থাকার জন্য লজ্জিত শুভেন্দু, এ প্রসঙ্গে কী বললেন পার্থ

Date:

Share post:

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজের ২১ বছরের দল তৃণমূল কংগ্রেসে থাকা নিয়ে লজ্জিত বলে দাবি করেছেন এদিন। দল বদলের পরে শাসকদলকে বারবার একহাত নিয়েছেন তিনি। গেরুয়া শিবিরে যোগদানের পর তৃণমূলকে নিশানা করতে ছাড়ছেন না শুভেন্দু।

রাজ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) হাত ধরে শুভেন্দু অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। শনিবার হেস্টিংসে নবাগতদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শুরুর আগেই হেস্টিংসে বিজেপি কার্যালয় চত্বরে ধুন্ধুমার বেঁধে যায়। পরেই আবার সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। সেখানে বক্তব্য রাখার সময় শুভেন্দু বলেন, “তৃণমূল একটি কোম্পানিতে পরিণত হয়েছে। তাতে আর কোনও শৃঙ্খলা নেই। আমরা সেখান থেকে বেরিয়ে এসে একটা প্রকৃত দলে সদস্যপদ পেয়েছি।” পিএম কিষাণ যোজনার কথা উল্লেখ করে তাঁর অভিযোগ বাংলায় কৃষকরা বঞ্চিত হয়েছেন। এছাড়াও প্রায় ২১ বছর ধরে তৃণমূলে থাকার জন্য ‘লজ্জা লাগছে’ বলেও দাবি শুভেন্দুর।

এদিন সাংবাদিক বৈঠক করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শুভেন্দুর তৃণমূল কংগ্রেসে থাকা নিয়ে ‘লজ্জিত’ প্রসঙ্গে পার্থ বলেন, “শুভেন্দুর কথার কোনও জবাব আমি দেব না। যা বলবেন ব্লক সভাপতি।” এই কথাতেই বোঝা গিয়েছে শুভেন্দুর ‘লজ্জিত’ হওয়ার কথায় তীব্র অসন্তুষ্ট শাসকদল।

আরও পড়ুন-অর্জুন সিং মাফিয়া, ওকে আমিও ভয় পাই! কেন এমন বললেন ফিরহাদ হাকিম?

Related articles

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...