Friday, April 3, 2026

ফের একটানা ১৯ দিন অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম

Date:

Share post:

রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে ফের একটানা ১৯ দিন অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম। শনিবারও পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি সরকারি তেল সংস্থাগুলির তরফে। এদিন কলকাতায় পেট্রোল প্রতি লিটার দাম ৮৫.১৯ টাকা। ডিজেল, প্রতি লিটার দাম ৭৭.৪৪ টাকা। শনিবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) -র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী,

ডিজেলের দাম –
দিল্লি : ৭৩ টাকা ৮৭ পয়সা Delhi
মুম্বই: ৮০ টাকা ৫১ পয়সা Mumbai
চেন্নাই: ৭৯ টাকা ৩০ পয়সা Chennai
কলকাতা: ৭৭ টাকা ৪৪ পয়সা Kolkata

পেট্রোলের দাম –
দিল্লি : ৮৩ টাকা ৭১ পয়সা
মুম্বই : ৯০ টাকা ৩৪ পয়সা
কলকাতা : ৮৫ টাকা ১৯ পয়সা
চেন্নাই : ৮৬ টাকা ৬১ পয়সা

পুজোর মরশুমে দীর্ঘ ৪৮ দিন ধরে অপরিবর্তিত ছিল জ্বালানির দাম। মরশুম শেষ হতেই, গত ২০ নভেম্বরের পর থেকে লাগাতার বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। বর্তমানে ভারতে পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম আকাশ ছোঁয়া। এর মধ্যে পেট্রোলের দাম বাড়তে বাড়তে গত দু’বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। এই নিয়ে হইচই শুরু হওয়ার পরে শনিবারও অপরিবর্তিত থাকল জ্বালানির দাম (Petrol Diesel price today)।

আরও পড়ুন : করোনা সঙ্কট কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী শেয়ার বাজার

প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত হওয়ার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় গ্রাহকদের ৷

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...