Wednesday, June 24, 2026

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুখ খোলায় এই যাতনা: অমর্ত্য সেন

Date:

Share post:

জমি বিতর্কে এবার মুখ খুললেন নোবেলজয়ী ( Nobel laureate) অর্থনীতিবিদ অমর্ত্য সেন(amartya sen)। বিশ্বভারতীতে(Shantiniketan) জমি ও বাড়ি নিয়ে বিতর্কে তিনি সরাসরি খুলে বললে সত্যিটা।

তিনি জানিয়েছেন, বাড়িটা বানানো হয়েছিল প্রায় ৮০ বছর আগে। তাঁর বাবা বাজারদরে জমি কিনে বাড়িটি করেছিলেন। কিন্তু ৫০ বছর পর হঠাৎ এই বাড়ি নিয়ে কেন বিতর্ক তা তিনি বুঝে উঠতে পারছেন না বলে জানিয়েছেন। সংবাদমাধ্যমের কাছে এই প্রবীণ অর্থনীতিবিদ জানিয়েছেন কেন যে আমার পৈতৃক ভিটে নিয়ে হঠাৎ এতদিন পরে প্রশ্ন উঠল বুঝতে পারছিনা।

দিন কয়েক আগে একটি অংশ দাবি করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি জবরদখল করে রেখেছেন অনেকেই । সেই তালিকায় নাম রয়েছে অমর্ত্য সেনেরও। তা নিয়ে শুরু হয় জোর বিতর্ক। যদিও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনো লিখিত আকারে কোনো অভিযোগ সেন পরিবারের কাছে আসেনি বলে জানিয়েছেন অমর্ত্য বাবু।

তাঁর জমি বাড়ি নিয়ে অযথা বিতর্ক এবং চর্চা শুরু হওয়ায় যারপরনাই বিরক্ত প্রবীণ অর্থনীতিবিদ। চাঁচাছোলা ভাষায় তার আক্রমণ, ‘বিশ্বভারতীতে চিঠি দিয়ে আমাদের কিছু জানায়নি জারবারি তাকে কিছু না জানিয়ে অন্যত্র বলে বেড়ানো হচ্ছে।’

বাড়ির ব্যাপারে তিনি ইতিমধ্যে আইনজীবীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে ভাবছেন বলে জানিয়েছেন অমর্ত্য বাবু আপাতত তার বাড়ি ও জমি লিজ নিয়ে কোনো আইনত গোলমাল নেই বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুন:কোর্টে সুদীপ্তর বিস্ফোরক লিখিত বয়ান, প্রতিলিপি তুলে সরব কুণাল

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...