Saturday, March 21, 2026

সুনীল মণ্ডলের গাড়িতে “হামলা”, অমিত শাহকে রিপোর্ট রাজ্য বিজেপির

Date:

Share post:

সদ্য তৃণমূলত্যাগী সাংসদ সুনীল মণ্ডলের গাড়িতে হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) রিপোর্ট দিল রাজ্য বিজেপি (BJP)। আজ, শনিবার সকালে বিজেপির হেস্টিংস অফিসে আসার সময় তাঁকে তৃণমূল সমর্থকরা বাধা দেন, হেনস্থা করেন বলে অভিযোগ। যা নিয়ে হেস্টিংস চত্বরে বেশ কিছুক্ষণ উত্তেজনা ছিল। এবার সেই ঘটনার রিপোর্ট অমিত শাহকে জানিয়েছেন বাংলার পর্যবেক্ষকের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargiya)।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর পরই ফোনে অমিত শাহকে প্রাথমিকভাবে ঘটনার বিবরণ দেন কৈলাস। এরপরই গোটা ঘটনার লিখিত বিবরণ চেয়ে পাঠান শাহ। কৈলাস বিজয়বর্গীয় বলেন, সংযোজন, “আজ সুনীল মণ্ডলের (Sunil Mondal) গাড়িতে যে হামলা হল তা অত্যন্ত লজ্জার এবং উদ্বেগের। আমি নিজে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ সম্পর্কে রিপোর্ট দিয়েছি।”

সুনীল মণ্ডলের গাড়িতে হামলার ঘটনায় উষ্মা প্রকাশ করেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, “আপনারা প্রথমদিনই মডেলটা দেখলেন। একটা স্বাগত জানানোর ব্যবস্থা করেছে রাজ্য কমিটি। এখানে আপনারা আচরণটা দেখলেন। আমার লজ্জা হচ্ছে এই পার্টিটা আমি ২১ বছর ধরে করেছি। এই কালচার থেকে বাংলাকে বের করে আনতে হবে।”

বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) প্রতিক্রিয়া, “সুনীল মণ্ডলের উপর হামলা পূর্বপরিকল্পিত। হেস্টিংসে হামলা করেছে তৃণমূল। এটা কোনও গ্রাম নয়, বিচ্ছিন্ন দ্বীপ নয়। হেস্টিংস অত্যন্ত স্পর্শকাতর জায়গা। যারা বিক্ষোভ দেখাল, তারা সুনীল মণ্ডলকে চিনতও না।”

আরও পড়ুন-কৃষকদের নিয়ে মোদিকে পাল্টা আক্রমণ তৃণমূলের টুইটে

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...