Monday, March 23, 2026

‘আমরা কারোও দয়ায় রাজনীতি করি না’, ‘চায়ে পে চর্চা’য় দিলীপ

Date:

Share post:

রবিবার ‘চায়ে পে চর্চা’য় যোগ দিয়ে আরও একবার রাজ্য সরকারের (West Bengal) উদ্দেশে কড়া ভাষায় আক্রমণ শানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সঙ্গে শনিবার সুনীল মণ্ডলের (Sunil Mondal) গাড়িতে হামলা হওয়া প্রসঙ্গেও প্রতিক্রিয়া দিলেন।

এদিন দমদম স্টেশনের কাছে সাউথ সিঁথি রোডে নিয়ারা বাগান এলাকায় চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। বিজেপি (BJP) রাজ্য সভাপতি বলেন, “আমরা ভদ্রলোক অত নীচে নামব না। সবকিছুর একটা সীমা থাকা উচিত। গণতন্ত্র রাজ্য থেকে চলে গিয়েছে নাকি? এটা কি আফগানিস্থান (Afganistan) হয়ে গিয়েছে? আমরা কারোও দয়ায় রাজনীতি করি না। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা প্রসঙ্গে তিনি বলেন, “উনি এলাকার সাংসদ। ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সভা করতেই পারেন। কিন্তু তা বলে অন্যান্যরা সভা করতে পারবেন না, এটা ঠিক নয়।”

Related articles

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...

অ্যামোনিয়া গ্যাস ফেটে ভেঙে পড়ল কোল্ড স্টোরেজের ছাদ: বিরাট বিপর্যয় প্রয়াগরাজে

যোগী রাজ্যে এবার অ্যামোনিয়া গ্যাস বিপর্যয়। প্রয়াগরাজে কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস চেম্বার ফেটে বিরাট দুর্ঘটনা। একদিকে ভেঙে পড়ে...

দলের হয়ে সওয়াল করতে প্রতীক উরকে মুখপাত্র করল তৃণমূল

দলে যোগ দিতে গিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)...