Monday, June 22, 2026

কথা মিটল না, ফের সরকার কৃষক বৈঠক আগামী ২৯ শে

Date:

Share post:

দুপক্ষের মধ্যে ইতিমধ্যেই পাঁচ রাউন্ড (five round meeting)কথা হয়েছে। কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। ফের ষষ্ঠ রাউন্ডের বৈঠকে সরকারের (government)সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিক্ষোভরত কৃষকরা। আলোচনার দিন স্থির হয়েছে আগামী ২৯ ডিসেম্বর।

বিক্ষোভকারী কৃষকরা হুমকি দিয়েছেন যদি কেন্দ্র কৃষি আইন (Farmers law)বাতিল করার দাবি না মেনে নেয় তবে ৩০ তারিখ তাঁরা সিঙ্ঘু সীমানা থেকে ট্রাক্টর মার্চ করবেন। বিক্ষোভকারীদের দাবি কৃষক আইন পুরোপুরি বাতিল করতে হবে

কৃষক নেতা(Farmers Union leader) দর্শন লাল বলেছেন ২৯ তারিখের আলোচনায় সরকার এই দাবি না মানলে কুণ্ডলী -মানেশর -পালওয়াল হাইওয়েতে ৩০ তারিখ ট্রাক্টর মার্চ করবেন তাঁরা। দিল্লি ও দেশের আশপাশের মানুষরা যাতে তাঁদের সঙ্গে এসে নতুন বছর উদযাপন করেন সেই আহ্বান করেছেন তিনি।

অন্যদিকে ভারতীয় কিষান ইউনিয়নের (Kissan Union)মুখপাত্র রাকেশ দাবি করেছেন তাঁকে খুনের হুমকি দিয়ে বিহার থেকে ফোন আসছে । তিনি কল রেকর্ডিং পুলিশকে ফরওয়ার্ড করেছেন।

আরও পড়ুন- দেবজিতের তত্ত্বাবধানে শোভন বিজেপির কলকাতার পর্যবেক্ষক, সহকারী বৈশাখী

Related articles

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...