Wednesday, June 24, 2026

JDU সর্বভারতীয় সভাপতির পদ ছাড়লেন নীতীশকুমার

Date:

Share post:

সংযুক্ত জনতা দলের (JDU) সর্বভারতীয় সভাপতির পদ ছেড়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (nitish kumar)। রবিবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে নতুন জাতীয় সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে দলের প্রবীণ নেতা তথা রাজ্যসভার সাংসদ রামচন্দ্র প্রসাদ সিংকে। তবে দলের সর্বভারতীয় সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেও নেতৃত্বের রাশ থাকবে নীতীশের হাতেই। কারণ নতুন জাতীয় সভাপতি রামচন্দ্র প্রসাদ সিং (rdamchandra prasad singh) দলের অন্দরে নীতীশের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন বলেই পরিচিত।

প্রসঙ্গত, বিধানসভা ভোটের পরই জেডিইউয়ের সর্বভারতীয় সভাপতির (national president) পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন নীতীশকুমার। পরবর্তী সর্বভারতীয় সভাপতির দৌড়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন প্রাক্তন আমলা তথা একসময়ে বিহারের মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের দায়িত্ব পালন করা ৬২ বছরের রামচন্দ্র প্রসাদ সিং। নীতীশকুমারের মত তিনিও নালন্দা জেলার বাসিন্দা এবং কুর্মি সম্প্রদায়ের মানুষ। বরাবরই নীতীশের খুব কাছের মানুষ হিসেবেই পরিচিত তিনি। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর নীতীশের হাত ধরেই রাজনীতিতে পদার্পণ রামচন্দ্রের। জেডিইউতে যোগ দেওয়ার পর ২০১০ সালে প্রথমবার প্রথমবার রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালে দ্বিতীয়বারের জন্য দল তাঁকে রাজ্যসভায় পাঠায়। রবিবার জাতীয় কর্মসমিতির বৈঠকে সর্বভারতীয় সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে নীতীশ বলেন, একইসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব ও দলের শীর্ষ পদের দায়িত্ব সামলানো খুবই সমস্যা হচ্ছে। তাই তিনি সংগঠনের দায়িত্ব যোগ্য নেতার হাতে তুলে দিতে চান।

আরও পড়ুন- পরবর্তী মহামারির জন্য স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ করতে হবে, দেশগুলির কাছে অনুরোধ WHO প্রধানের

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...