Friday, March 27, 2026

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা

Date:

Share post:

জানুয়ারি মানে যেমন নতুন বছরের শুরু, তেমনই জানুয়ারি মানে কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata International Book Fair)। শীতের মরসুমে বাঙালি পাঠকের অবশ্য গন্তব্য থাকে কলকাতা বইমেলা। ছোট-বড় বহু প্রকাশকের নিজেদের মেলে ধরার মঞ্চ এই মেলা।

উল্লেখ্য, পরের বছর অর্থাৎ ২০২১ এর ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু, দুঃখের বিষয়, করোনা (Covid 19) পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ৪৫ তম কলকাতা বইমেলা। এমনটাই জানানো হয়েছে বই মেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের (Guild) তরফে।

রবিবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড-এর সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই মুহূর্তে বেড়েই চলেছে করোনার প্রকোপ। তাৎপর্যপূর্ণভাবে করোনা ভাইরাস এর নতুন স্ট্রেন আরো বেশি ক্ষতিকারক বলে মনে করছেন বিজ্ঞানীরা। এমনকি আমেরিকা, লন্ডন, প্যারিসে (America, London, Paris) জারি করা হয়েছে লকডাউন। ইউরোপের (Europe) দেশগুলি থেকে সমস্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে বইমেলার আয়োজন করতে চাইছেন না গিল্ড। কারণ বইমেলায় শহর, শহরতলির মানুষ তো বটেই, বাইরে থেকেও প্রচুর মানুষ আসেন। তবে পাশাপাশি এটাও জানানো হয়েছে, যদিও ২০২১ সালে পরিস্থিতি অনুকূল হলে নতুন করে বইমেলার তারিখ ঘোষণা করা হবে।

২০২১ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ‘ফোকাল থিম’ ছিল বাংলাদেশ (Bangladesh)। এ বার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী। সেইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (Bangabandhu Sheikh Mujibur Rahaman) জন্ম শতবর্ষ পূর্তি। গত বছর ফেব্রুয়ারিতেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গিয়ে মেলায় অংশগ্রহণের জন্য একপ্রস্ত আমন্ত্রণ জানিয়েছে এসেছিলেন গিল্ড কর্তারা। পরে রাজ্য ও ভারত সরকারের তরফে সেই আমন্ত্রণ পৌঁছানোর কথা ছিল। কিন্তু পরিস্থিতির কারণে আপাতত সবই স্থগিত রয়েছে।

Related articles

তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩

তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জেরে বচসা! তারপর হাতাহাতি থেকে বেধড়ক মারের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। বৃহস্পতিবার...

বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো যাবে না: বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস ভিনরাজ্যে পাঠানো চলবে না-পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের হঠকারী নীতির মধ্যেই...

সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি! বিনপুরের সভা থেকে তোপ অভিষেকের

"সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি। গুজরাটে (Gujrat) অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এখানে জিতলেও সেই নিয়ম লাগু করার...

যুদ্ধের সরাসরি প্রভাব গ্রীষ্মকালীন উড়ান সূচিতে, তিনহাজার ফ্লাইট কমালো ভারতীয় বিমানসংস্থা !

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ সরাসরি গ্রীষ্মকালীন বিমান পরিষেবায় (Flight Service) । গত বছরের তুলনায় চলতি বছরের গ্রীষ্মকালীন সূচিতে...