Wednesday, June 24, 2026

হেলিকপ্টার দুর্ঘটনায় গিলগিট-বালুচিস্তানে মৃত ৪ পাকসেনা আধিকারিক

Date:

Share post:

গিলগিট-বালুচিস্তানে(Gilgit Baltistan) বড়সড় হেলিকপ্টার দুর্ঘটনায়(Helicopter crash) মৃত্যু হল পাইলট সহ ৪ পাক সেনা আধিকারিকের(Pak army official)। জানা যাচ্ছে হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগের জন্য ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন পাইলট মেজর এম হোসেন, সহযোগী পাইলট মেজর এজাজ হোসেন, নায়ক ইঞ্জামাম আলম সহ আরও এক পাক জওয়ান মহম্মদ ফারুক।

পাক সেনা সূত্রে খবর, শনিবার ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। গিলগিট বালুচিস্তানের এস্টার জেলার মিনিমাগ এলাকায় এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মৃতদেহ উদ্ধারের জন্য ওই এলাকায় হেলিকপ্টার পাঠিয়েছে পাক সরকার। পাক সেনা সূত্রে জানা গিয়েছে যান্ত্রিক গোলযোগই এই দুর্ঘটনার কারণ। জানা গিয়েছে, দুর্ঘটনা শনিবার হলেও পাক সরকারের তরফে সরকারিভাবে এই তথ্য প্রকাশ করা হয়েছে রবিবার।

আরও পড়ুন:সময়ের দাবি মেনেই ছাত্রদের আন্দোলন হয় : বিমান বসু

গিলগিট-বালুচিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী ফতুল্লা খান এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি জানা গিয়েছে এই দুর্ঘটনায় কোনও সাধারণ মানুষের জীবনহানির ঘটনা ঘটেনি। জনবসতি অঞ্চল থেকে অনেকটাই দূরে একটি ঘাঁটিতে এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...