Thursday, June 18, 2026

First Ever: ও উপসর্গহীন বেইমান, শুভেন্দুকে ধুয়ে দিয়ে বললেন অভিষেক

Date:

Share post:

শুভেন্দু অধিকারীকে ( shuvendu adhikari) এবার কড়া পাল্টা আক্রমণের লক্ষ্যবিন্দু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( avishek banerjee)। ডায়মন্ডহারবারের জনসভা থেকে অভিষেক বলেন:

তুমি বিশ্বাসঘাতক।

তুমি স্রেফ সিবিআই, ইডির হাত থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছ।

তোমরা করোনার মত উপসর্গহীন বিশ্বাসঘাতক। সেই 2014 থেকে বিজেপিকে মদত দিচ্ছো। সৌমিত্র খাঁও বলেছে 2019-এ তোমরা বিজেপিকে জিততে সাহায্য করেছো।

আমি কোনো দুর্নীতিতে নেই। নারদা সারদায় নেই। তুমি আছো। তোমাকে ছবিতে ঘুষ নিতে দেখা যাচ্ছে। একাধিক অভিযোগ তোমার বিরুদ্ধে।

কেবল ভাইপোকে আক্রমণ? এক ভাইপোকেই এতো ভয়? কয়লা, গরু পাচার যা ইচ্ছে বলে যাচ্ছো। ক্ষমতা হয় নি আমার নাম নিয়ে অভিযোগের। আমি বলছি, যদি কোথাও আমার দুর্নীতি প্রমাণ হয় আমি নিজে ফাঁসিকাঠে উঠে যাব। সীমান্ত দেখে কেন্দ্র। খনি দেখে কেন্দ্র। আর কুৎসার সময় তোলাবাজ ভাইপো হঠাও!!

এতদিন দলের ক্ষমতা, মন্ত্রিত্ব ভোগ করে এখন বলছ তৃণমূল করতে বলে লজ্জা লাগছে? তোমার বাড়ির লোক তো এখনও তৃণমূল করছে। কই, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ না কেন?

তুমি বলছ বাংলাকে নরেন্দ্র মোদির হাতে তুলে দেবে। কেন? বাংলা কি আলু, পেঁয়াজ? নিজের মেরুদণ্ড বিক্রি করে বিজেপিতে গেছো। বাংলা বাংলাই থাকবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নখের যোগ্য হতেও তোমাদের সাতবার জন্মাতে হবে।

বস্তুত এদিন অভিষেক এদিন দুর্নীতি ইস্যুতেই শুভেন্দুকে পাল্টা আক্রমণ করেন। সেই সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন। শুভেন্দু যে তদন্ত এড়াতেই বিজেপিতে গেছেন, সেটাই বোঝান অভিষেক।

সেই সঙ্গে অভিষেক বলেন দক্ষিণ চব্বিশ পরগণার 31টি আসনেই তৃণমূল জিতবে। বিজেপি শূন্য পাবে।

নাড্ডার সফরের ইস্যুতে অভিষেক বলেন বিজেপির বিরুদ্ধে ক্ষোভ ভোটের বাক্সে উগরে দিতে হবে।

উন্নয়ন নিয়ে বিস্তারিত বলেন অভিষেক।

আরও পড়ুন:ডায়মন্ড হারবারে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কী বলছেন তিনি

 

Related articles

শিল্প-শিক্ষা থেকে নারী সুরক্ষায় জোর, রাজ্যপালের ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

অষ্টাদশ বিধানসভা অধিবেশন শুরু হল রাজ্যপাল আর এন রবির (Governor RN Ravi) ভাষণের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায়...

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...