শিল্প-শিক্ষা থেকে নারী সুরক্ষায় জোর, রাজ্যপালের ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

Date:

Share post:

অষ্টাদশ বিধানসভা অধিবেশন শুরু হল রাজ্যপাল আর এন রবির (Governor RN Ravi) ভাষণের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় শুরু হল প্রথম বিজেপি সরকারের বাজেট অধিবেশন (Assembly Budget Session)। স্বাগত ভাষণের শুরুতেই দুর্নীতি ও তোলাবাজি রুখতে কড়া বার্তা দিলেন রবি। তিনি বলেন, ‘এই সরকার প্রথম ও প্রধান গুরুত্ব দেবে দুর্নীতি রোধে। আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা, সবরকমের তোলাবাজি বন্ধ করা হবে মূল লক্ষ্য। অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার প্রতি আমার সরকার দায়বদ্ধ।’ বিজেপি সরকারের আমলে শিল্প শিক্ষা স্বাস্থ্য খাতে উন্নয়নের পাশাপাশি নারী সুরক্ষায় জিরো টলারেন্স (Zero Tolerance)নীতির কথাও উঠে আসে রাজ্যপালের বক্তব্যে।

এদিন বক্তব্যের শুরুতেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধ করে, রাজ্যে আইনের সুশাসন প্রতিষ্ঠার কথা বলেন রাজ্যপাল। আর এন রবি নিজের বক্তব্যে জানান, রেল থেকে মেট্রোর কাজ – সবই দ্রুত গতিতে শুরু হয়েছে এই সরকারের আমলে।তোলাবাজি থেকে মুক্ত হয়েছে বাংলা, সরকারি জমি দখলমুক্ত হয়েছে, অনুপ্রবেশ রুখতেও কড়া পদক্ষেপ করছে রাজ্য। দীর্ঘদিন ধরে বাংলা কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে বলেও এদিন পূর্বতন সরকারকে নিশানা করেন রাজ্যপাল। পাশাপাশি জানিয়ে দেন, আগামী দিনে শিল্পক্ষেত্রে পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়া এবং রাজ্যে বিনিয়োগ এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। যুব সমাজের জন্য স্টার্টআপ হাব থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্রে ছাত্র-শিক্ষক অনুপাতে জোর দেওয়া, কৃষকদের জন্য সুবিধাজনক নীতি, ডিজিটাল ইন্ডিয়া প্রসঙ্গ এবং আয়ুষ্মান ভারতের কথাও শোনা যায় আর এর রবির ভাষণে।সরকারি জমির অবৈধ দখলদারি রোখা থেকে শুরু করে নারীদের উপর অত্যাচার মানব পাচার আটকাতে কড়া পদক্ষেপ হবে বলেও জানিয়েছেন রাজ্যপাল।

আগামী সোমবার অর্থাৎ ২২ জুন দুপুরে ২০২৬-২৭ অর্থবর্ষের বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। আগামী ২৫ জুন পর্যন্ত চলবে বাজেট অধিবেশন। এই পর্বের অধিবেশন শেষে জুলাই মাসের ৬ তারিখে সকাল ১১টায় ফের বিধানসভা বসবে বলে জানানো হয়েছে।

 

spot_img

Related articles

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি...