Tuesday, June 16, 2026

প্রায় এক দশক পর নন্দীগ্রামে থানা ঘেরাও কর্মসূচি বাম-কংগ্রেসের

Date:

Share post:

শুভেন্দুর বিজেপি(BJP) যোগের পরই বঙ্গ রাজনীতিতে দীর্ঘদিন পর সংবাদ শিরোনামে উঠে এসেছে নন্দীগ্রাম(Nandigram)। একের পর এক সভা রাজনৈতিক কর্মসূচিতে জমজমাট মেদিনীপুরের এই অঞ্চল। তবে শুধু বিজেপি বা তৃণমূল(TMC) নয়, নন্দীগ্রামের মাটিতে প্রায় এক দশক পর ফের সক্রিয় হয়ে উঠতে দেখা গেল বাম(Left) ও কংগ্রেসকে(Congress)। রবিবার দলীয় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদের পাশাপাশি একগুচ্ছ দাবিতে নন্দীগ্রাম থানা ঘেরাও করলেন বাম ও কংগ্রেস কর্মীরা।

দলীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম পুলিশ প্রশাসনের তরফে বিরোধীদের প্রতি অতিসক্রিয়তা দেখা গিয়েছে ব্যাপকভাবে। নানান রকম মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বাম ও কংগ্রেসের দলীয় কর্মীদের। এরই প্রতিবাদে থানা ঘেরাও করা হয়েছে বাম ও কংগ্রেসের তরফে। এর পাশাপাশি বাম কংগ্রেস সূত্রের খবর, আগামী ৭ ও ৮ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর সভা রয়েছে নন্দীগ্রামে। সেই সভাকে কেন্দ্র করে যাতে কোনওরকম অশান্তি না হয় তার জন্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে বাম কংগ্রেসের তরফে। এ বিষয়ে নন্দীগ্রাম থানায় স্মারকলিপিও জমা দিয়েছে তারা।

আরও পড়ুন:দিল্লিতে কৃষক আন্দোলন : সমর্থনে অনশনে বসেছেন দমদম সেন্ট্রাল জেলের রাজনৈতিক বন্দিরা

প্রসঙ্গত, নন্দীগ্রামের তেখালিতে আগামী ৭ জানুয়ারি সভার হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও সেই সভার আগেই শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পরদিন অর্থাৎ ৮ জানুয়ারি মাননীয়া যা বলে যাবেন তার ধরে ধরে জবাব দেবেন তিনি। ৮ জানুয়ারি শুভেন্দু এই সভাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর বেশ বেড়েছে এলাকায়। সূত্রের খবর শুভেন্দু অধিকারীর ওই সভায় উপস্থিত থাকবেন বিজেপি নেতা মুকুল রায়ও।

Related articles

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, জানুন তারকা ফুটবলারের চোটের আপডেট

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...