Tuesday, June 16, 2026

দিল্লিতে কৃষক আন্দোলন : সমর্থনে অনশনে বসেছেন দমদম সেন্ট্রাল জেলের রাজনৈতিক বন্দিরা

Date:

Share post:

একমাস পেরিয়ে গিয়েছে দিল্লিতে (Delhi) কৃষক আন্দোলন চলছে। কৃষি আইনের (Farm Law) বিরোধীতা করেই এই আন্দোলন। দিল্লির কনকনে ঠান্ডার মধ্যেই কৃষকরা নিজেদের এই আন্দোলন চালাচ্ছে। নিজেদের দাবি থেকে সরে যেতে অনড় তাঁরা। কৃষি আইন প্রত্যাহার করে নিতে কেন্দ্র নারাজ। এতদিনে শুধু বৈঠক ছাড়া আর কিছুই হয়নি। এবার দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে বাংলার জেলবন্দিরাও আন্দোলনে নামছেন।

রবিবার সকাল থেকেই অনশনে বসেছেন দমদম সেন্ট্রাল জেলের (Dumdum Central Jail) ১০ জন রাজনৈতিক বন্দি। জানা গিয়েছে, আগামীকাল সোমবার বহরমপুর জেলের (Berhampore Central Jail) বন্দিরাও এই একই ইস্যু সামনে রেখে অনশন করবেন৷

বন্দিদের অভিযোগ, লকডাউন-করোনা অতিমারির সুযোগ নিয়ে সরকার কৃষি আইন পাশ করিয়েছে। এটা সরকারের কারচুপি। তাঁদের আরও অভিযোগ, কৃষি আইনের প্রতিবাদে দিল্লির হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে বসে নিজেদের দাবি আদায়ের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন কৃষকরা। অথচ সরকার নিজেদের অবস্থান থেকে না সরে এসে, কৃষকদের প্রতি নরম মনোভাব না দেখিয়ে বিষয়টি আরও জটিল করে তুলতে চাইছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার বার বার এই আইন সংশোধনের প্রস্তাব দিলেও কৃষক সংগঠনগুলি তা মেনে নিতে নারাজ। তাঁরা দাবি করেছে, সংশোধন নয়, এই আইন সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করে নিতে হবে।

আরও পড়ুন-ক্রমশ সচ্ছল দেশের অর্থনীতি, ৫ বছরে ব্রিটেন ও ১০ বছরে টপকে যাবে জার্মানিকে

Related articles

হাবড়া স্টেশনে বুলডোজার অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হল বামেদের পার্টি অফিসও

হকার উচ্ছেদে (Hawker Eviction) এবার কেন্দ্রের অধীনস্থ রেলের টার্গেট উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশন (Habra Station)সংলগ্ন এলাকা। গভীর...

তৃণমূল আর ‘গদ্দার দল’-এর পার্থক্য খুঁজে সরব ডেরেক

লোরসভায় তৃণমূলে ভাঙন ধরিয়ে কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে ২০জনের কাছাকাছি সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। সেই দল না কি এনডিএ...

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...