Tuesday, April 7, 2026

সোমবার দেশের প্রথম চালক বিহীন ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

গোটা দেশের মধ্যে এই প্রথম! ২৮ ডিসেম্বর অর্থাৎ সোমবার দেশের প্রথম চালক বিহীন(Driverless) ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। দিল্লি মেট্রোর জনকপুরী ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত ম্যাজেন্টা লাইনে (Magenta Line) ওই চালক-বিহীন (Driverless) ট্রেনের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এদিন ন্যাশনাল কমন মবিলিটি কার্ড (National Common Mobility Card) এর উদ্বোধনও করবেন মোদি। অর্থাৎ প্রধানমন্ত্রীর হাত ধরেই মেট্রোর ‘এলিট ক্লাসে’ ঢুকতে চলেছে ভারতীয় মেট্রো রেল।

এদিকে ন্যাশনাল কমন মবিলিটি কার্ড (National Common Mobility Card) চালু করা হচ্ছে দিল্লির এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে। এর ফলে দেশে যাদের RuPay-Debit Card রয়েছে তারা ওই লাইনে ওই কার্ড ব্যবহার করে সফর করতে পারবেন। ২০২২ সাল নাগাদ দিল্লি মেট্রোর সব লাইনেই ওই ব্যবস্থা চালু হয়ে যাবে বলে খবর প্রধানমন্ত্রীর দফতর সূত্রে।

আরও পড়ুন- করোনার নতুন প্রজাতি নিয়ে আতঙ্কের কিছু নেই, আশ্বাস ICMR-এর

Related articles

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...