Saturday, June 27, 2026

করোনার নতুন প্রজাতি নিয়ে আতঙ্কের কিছু নেই, আশ্বাস ICMR-এর

Date:

Share post:

নভেল করোনাভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আশ্বাস দিয়ে জানাল Indian Council of Medical Research। করোনার নতুন স্ট্রেন নিয়ে উদ্বিগ্ন ইউরোপের দেশগুলি। ভারত সহ বেশ কিছু দেশ তাদের বিমান পরিষেবা বন্ধ করেছে যুক্তরাজ্যের সঙ্গে। ৩১ ডিসেম্বর পর্যন্ত এটি কার্যকর থাকবে। সেদেশের কোথাও জারি হয়েছে কার্ফু। করোনার নতুন স্ট্রেনের জন্য আবারও কড়া বিধি নিষেধ চালু হয়েছে। এই অবস্থায় নিজেদের জন্য নীতি নির্ধারণ করল ভারত সরকার।

নতুন স্ট্রেনের করোনাভাইরাস-আতঙ্ক নিয়ে National Task Force ও Indian Council of Medical Research শনিবার একটি বৈঠকে বসেছিল। সেই বৈঠকে স্থির হয়েছে, যে করোনা সুরক্ষাবিধি এখন জারি রয়েছে, এখনই তাতে কোনও বদলের প্রয়োজন নেই। এ কথা ঠিক, নতুন করোনা স্ট্রেন নিয়ে ভারতেও ক্রমশ উদ্বেগ বাড়ছে। ব্রিটেন থেকে বহু যাত্রী ফেরার পরে এই উদ্বেগ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে নতুন করোনা-প্রজাতি থেকে সংক্রমণ ঘটলে কী ভাবে তা আটকানো সম্ভব? এই নিয়েই শনিবারের বৈঠকের আলোচনার মূল বিষয় ছিল। নতুন প্রজাতিকে চিহ্নিত করতে ‘জিনোমিক ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল’ (NCDC)-এর তত্ত্বাবধানে একটি দল গঠন করা হয়েছে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দিনের পর দিন কোভিডের মিউটেশন হচ্ছে। এখনও করোনার সংক্রমণ ঠেকানোর জন্য যে নিয়মগুলি বহাল রয়েছে, এই নতুন স্ট্রেনের আতঙ্কের মধ্যেও সেগুলিই যথাযথ ভাবে মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করার মতো সুরক্ষাবিধিগুলি মেনে চলতে হবে।

আরও পড়ুন-মোদির মন কি বাত অনুষ্ঠান চলাকালীন থালা বাজিয়ে প্রতিবাদ কৃষকদের

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...