Saturday, April 4, 2026

বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পাশে থাকার বার্তা দিল শিবসেনা

Date:

Share post:

বিজেপির (bjp) বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের (tmc) পাশে থাকার বার্তা দিল শিবসেনা (shiva sena)। কেন্দ্রের শাসক দলকে বিঁধে শিবসেনার মুখপত্র ‘সামনা’-য় (samna) লেখা হয়েছে, কেন্দ্রীয় সরকার ক্ষমতার অপব্যবহার করে পশ্চিমবঙ্গের নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) ক্ষমতাচ্যুত করতে চাইছে। এই চরম অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলির উচিত মমতার পাশে থাকা। এই প্রসঙ্গে এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার (sharad pawar) যেভাবে মমতার প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন এবং বাংলায় যাওয়ার কথা ঘোষণা করেছেন, তাকে সাধুবাদ দিয়েছে শিবসেনা। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে যৌথ লড়াইয়ের ডাক দিয়ে কংগ্রেসকে উপযুক্ত ভূমিকা পালন করার পরামর্শ দেওয়া হয়েছে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (sanjay raut) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে কেন্দ্র যেভাবে ক্ষমতার অপব্যবহার করছে, তা দু:খজনক। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কোভিড বিধি নস্যাৎ করে বড় মাপের সমাবেশ এবং রোড শো চলছে। অথচ করোনার প্রকোপ এড়াতে মহারাষ্ট্রের মতো রাজ্যে নাইট কারফিউ জারি করতে হচ্ছে। শাসকরা বিধি লঙ্ঘন করছে, আর তার মূল্য দিতে হচ্ছে জনগণকে।

এদিকে শিবসেনার বক্তব্য প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষ (dilip ghosh) বলেন, শিবসেনা প্রাদেশিক দল। তারা প্রাদেশিকতার কথা বলছে। আর মমতা তো পশ্চিমবঙ্গকে দেশের বাইরে নিয়ে যেতে চাইছেন। বিজেপি দেশের সব জায়গায় আছে। বিজেপির হাতেই দেশ এখন সব থেকে বেশি সংগঠিত এবং সুরক্ষিত। এঁরা আজকের বিজেপি সরকারের সামগ্রিক উন্নয়ন দেখে ভয় পাচ্ছেন। তাই বিচ্ছিন্নতার রাজনীতি শুরু করেছেন। এতে মমতার সঙ্গে যে শিবসেনার মিলবে এটাই স্বাভাবিক।

আরও পড়ুন- পুজো দিয়ে গুরুজনের পা ছুঁয়ে ব্লক ভিত্তিক জনসভার সূচনা করলেন বিমল গুরুং

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...