Tuesday, June 23, 2026

পুজো দিয়ে গুরুজনের পা ছুঁয়ে ব্লক ভিত্তিক জনসভার সূচনা করলেন বিমল গুরুং

Date:

Share post:

বড় মাপের জনসভায় উভয় পক্ষই একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এবার ব্লক ভিত্তিক জনসমর্থন নিজের অনুকূলে আনতে আসরে নেমে পড়লেন স্বয়ং বিমল গুরুং (Bimal Gurung)। রবিবার, ছুটির দিন সাত সকালে পুজো দিয়ে দলের এক প্রবীণ সদস্যের পা ছুঁয়ে রওনা হন কার্শিয়াঙের (Karshiyang) সিটংয়ের দিকে। সেখানেই জনসভায় যোগ দেন তিনি।

আরও পড়ুন : গেরুয়া নীতি-আদর্শ বা কর্মসূচি নয়, দাঁতনে ব্যক্তিগত আক্রোশ মেটানোর ভাষণ শুভেন্দুর

প্রসঙ্গত, বিনয় তামাংয়ের (Binay Tamang) চেয়ে যে তিনি এগিয়ে আছেন তা বোঝাতে নানা শাখা সংগঠনের সদস্যদের নিজের দিকে আনতেও আসরে নেমেছেন গুরুং। এদিনই শিলিগুড়ির (Siliguri) কাছে পঞ্চনই এলাকায়, তাঁর হাত ধরে লাক্সারি কার ড্রাইভার (Luxury Car Drivers) সংগঠনের সদস্যরা বিজেপি (BJP) ছেড়ে যোগ দেন গোর্খা জনমুক্তি মোর্চায় (Gorkha Janamukti Morcha)। গুরুংয়ের সহযোগী তথা মোর্চার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিশাল ছেত্রী (Bishal Chhetri) জানান, প্রতিটি ব্লকেই নানা শাখা সংগঠনগুলিকে এক ছাতার তলায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

শনিবারই দার্জিলিঙে (Darjeeling) একটি বড় সভা করেছেন অনীত থাপা (Anit Thapa)। তার আগে সোনাদা থেকে দার্জিলিং পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার রাস্তায় পদযাত্রা করেন তিনি। ভিড় হয়েছিল কাতারে কাতারে মানুষের। তবে তার প্রত্যুত্তরে এখনই পদযাত্রায় নামবেন না বলে জানিয়েছেন গুরুং। তার বদলে তিনি গ্রাম ও অঞ্চল ভিত্তিক সংগঠন জোরদার করতে পরিকল্পনা হাতে নিয়েছেন।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...