Wednesday, June 24, 2026

চেন্নাইয়ানের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ হাবাসের, লিগ টেবিলে শীর্ষে যেতে মরিয়া বাগান ব্রিগেড

Date:

Share post:

মঙ্গলবার আইএসএলের ( ISL) অষ্টম ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান( Atk Mohun bagan)। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি( chennaiyin fc) । এই মুহুর্তে ৭ ম‍্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে হাবাসের( habas) দল। চেন্নাইয়ানের বিরুদ্ধে জিতে লিগ টেবিলে শীর্ষে উঠতে মরিয়া বাগান ব্রিগেড।

 

পরপর ম‍্যাচ জিতে এই মুহূর্তে আত্মবিশ্বাসী প্রবীর, প্রিতমরা। তবে আত্মতুষ্টিতে যেতে নারাজ তারা। কারণ শেষ ম‍্যাচে চেন্নাইয়ান এফসি ২-২ গোলে ড্র করেছিল এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে। তাই মঙ্গলবার চেন্নাইয়ানকে হালকা ভাবে নিতে নারাজ বাগান শিবির।

শেষ ম‍্যাচে গোল পেয়েছিলেন ডেভিড উইলিয়ামস। যা স্বস্তি দিচ্ছে বাগান কোচ হাবাসকে। কারন রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস জুটি যে বিপক্ষ দলকে বিপদে ফেলতে পারে তা ভালই জানেন তিনি।

এদিকে মঙ্গলবারের ম‍্যাচ নিয়ে এখনই অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন এদু গার্সিয়া। রবিবার অনুশীলন শেষে তিনি বলেন, “চেন্নাইয়ানের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী আমরা। তবে চেন্নাইয়ান ভালো দল। ম‍্যাচের শেষ মুহুর্ত পর্যন্ত লড়াই করতে হবে। চেন্নাইয়ানের বিরুদ্ধে তিন পয়েন্টই লক্ষ্য আমাদের। চেন্নাইয়ান এফসি ম‍্যাচ নিয়ে একই কথা বলতে শোনা গেল দলের আরেক ফুটবলার মনবীর সিংয়ের মুখেও।

মঙ্গলবারের প্রতিপক্ষকে নিয়ে আত্মবিশ্বাসী প্রবীর দাস। এদিন তিনি বলেন, “চেন্নাইয়ানের বিরুদ্ধে এগিয়ে রয়েছি আমরা। দলের খেলা অনেক উন্নতি করেছে। এই ম‍্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষে ওঠাই লক্ষ্য আমাদের।”

আরও পড়ুন:রাহানের প্রশংসায় বিরাট

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...