Wednesday, June 24, 2026

তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ৮ জন

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস (TMC)-বিজেপি (BJP) সংঘর্ষে উত্তপ্ত বর্ধমানের নীলপুর। ঘটনায় আহত হয়েছেন ৮ জন। তাঁরা দুই পক্ষের কর্মী। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। দুই পক্ষেরই অভিযোগ, তাঁদের পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বর্ধমান (Bardhaman) শহরের নীলপুরের ১২ নম্বর ওয়ার্ডে সংঘাতে জড়ায় তৃণমূল-বিজেপি দুই দলই। ব্যাপক সংঘর্ষের পর র‍্যাফ ও বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অভিযোগ, বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগাতে গেলে তা ছিঁড়ে দেওয়া হয়। এর প্রতিবাদ করলে বিজেপি কর্মীদের উপর লাঠি, রড নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই সংঘর্ষে জখম হয়েছেন ৬ জন বিজেপি কর্মী। এই ঘটনায় বিজেপি যুব নেতা শুভম নিয়োগী দাবি করেন, তৃণমূলের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। তাদের কর্মীরা নানা এলাকায় শক্তিকেন্দ্র খুলেছেন সংগঠনের প্রসার ঘটাতে। এতে বিচলিত হয়ে বারবার হামলা চালাচ্ছে টিএমসি। তাঁরা গণতান্ত্রিকভাবে এর প্রতিবাদ জানাবেন।

এই অভিযোগের পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। লাঠি, রড দিয়ে দু’জন কর্মীকে মারধরও করা হয়। এই ঘটনায় জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদারের দাবি, বিজেপির কোনও সংগঠন নেই। কোনও কর্মী নেই। ওদের কোনও দলীয় কার্যালয় নেই নীলপুরে। সবাই তৃণমূলে যোগ দিচ্ছে। তাতেই ওরা ভয় পেয়েছে। ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

আরও পড়ুন-বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পাশে থাকার বার্তা দিল শিবসেনা

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...