Friday, April 3, 2026

মায়ের সঙ্গে শিশুকেও আদালতে পাঠালো পুলিশ, জামিন মঞ্জুর করলেন বিচারক

Date:

Share post:

টাঙ্গাইলের ভূঞাপুরে আসামি এক মায়ের সাথে দুই বছরের শিশুটিকেও আদালতে পাঠায় পুলিশ। পরে দুপুরে ভূঞাপুর আমলী আদালতের বিচারক আকরামুল ইসলাম ওই মায়ের জা‌মিন মঞ্জুর ক‌রেন।

শনিবার রাতে উপজেলার গাবসারা এলাকা থেকে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। এসময় দুই বছরের কোলের শিশু সন্তান ও পাচঁ বছরে এক শিশুকে রাতেই থানা নিয়ে আসে। পরে রবিবার সকালে কোলের শিশুসহ তাকে আদালতে পাঠায় করে পুলিশ। এসময় ৫ বছরের শিশুকে তার এক চাচীর কাছে রাখা হয়। যদিও শনিবার রাত্রে ওই দুই বাচ্চাকে গরম জামা উপহার দেয় থানা কর্তৃপক্ষ।

থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, মামলায় ওই বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। পরে ওই নারীকে গ্রেফতার করা হয়। পরে শিশুরা তার মায়ের সাথে আসতে চাইলে তাদেরকেও নিয়ে আসা হয়। এসময় তার কোলের এক শিশুকেও সাথে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে শিশু দুটি মামলার সাথে সম্পৃক্ত না হওয়ায় তাদের নাম জানা হয়নি।

এদিকে দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানোহলে জামিন মঞ্জুর হয়।

আরও পড়ুন- অশোক ভট্টাচার্যের স্ত্রীর হাতে রিপোর্ট কার্ড তুলে দিলেন তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...