Saturday, April 4, 2026

প্রাক্তন আইপিএস নজরুল ইসলামকে নিগ্রহ করায় দল থেকে বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর

Date:

Share post:

কড়া পদক্ষেপ তৃণমূলের৷

প্রাক্তন আইপিএস (IPS) নজরুল ইসলামের (Najrul Islam) উপর হামলা চালানোর দায়ে অভিযুক্ত দলের এক কাউন্সিলরকে বহিষ্কার করলো তৃণমূল (TMC)৷ ডোমকল পুরসভার তৃণমূল কাউন্সিলরের নাম মাজেদুল শেখ (Majedul Sk)৷

এই মাজেদুলকে দল থেকে বহিষ্কার করার কথা জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি সাংসদ আবু তাহের খান (Abu Taher Khan)৷ তিনি বলেছেন, “নজরুল ইসলাম জেলার গর্ব। ডোমকল পুরসভার ১৪ নং ওয়ার্ডের দলের কাউন্সিলর মাজেদুল শেখ এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় আমরা তাঁকে বহিষ্কার করলাম।’’ তবে নজরুল সাহেব বহিষ্কারে খুশি নন। তাঁর দাবি, অপরাধীদের গ্রেফতার করতে হবে।

মাজেদুলকে বহিষ্কারের পর নজরুল ইসলাম বলেছেন, ‘‘তৃণমূল পদক্ষেপ করেছে, তা সত্যিই ধন্যবাদযোগ্য। কিন্তু অপরাধীরা তো এখনও ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের গ্রেফতার করুক। অপরাধীরা শাস্তি না পেলে আমি বিচার পাবো কীভাবে?” প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর ডোমকলের রামনা গ্রামে তৃণমূল কাউন্সিলর মাজেদুল শেখ আক্রমণ করেন নজরুল ইসলামকে। তাঁকে বেধড়ক মারধোর করার অভিযোগ ওঠে ওই কাউন্সিলর-সহ ৩ জনের বিরুদ্ধে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যান মহকুমাশাসক। ৩ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

নজরুল ইসলাম ডোমকলে ‘বসন্তপুর এডুকেশন সোসাইটি’ নামে একটি সংস্থা চালান দীর্ঘ দিন ধরে। ওই সোসাইটির দখল নিতে গত এক বছর ধরে তৃণমূলের নেতৃত্বে চক্রান্ত চলছিল বলে অভিযোগ নজরুলের।

আরও পড়ুন- সিনেমা দেখানোর আর্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...