Sunday, June 28, 2026

মেঘ কাটছে ? সোমবার দিল্লিতে একমঞ্চে শাহ-সৌরভ, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

ধোঁয়াশা আস্তে আস্তে কাটছে, সম্ভবত স্বচ্ছ হচ্ছে ছবিটাও৷

আচমকাই টানা দু’ঘন্টা ধরে রাজভবনে একান্তে জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar)
সঙ্গে ‘সৌজন্য’ বিনিময়ের পরদিনই দিল্লিতে অমিত শাহের (Amit Shah) সঙ্গে একমঞ্চে দেখা যেতে পারে
সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। রাজধানীর রাজনীতিতে রবিবার রাতের চর্চা এমনই৷

আর তার পরেই বঙ্গ- রাজনীতিতে জোর জল্পনা, মেঘ সরছে, ‘যা রটে, তা কিছুটা তো বটে’৷

সূত্রের খবর, সোমবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় অরুণ জেটলি স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে পাশাপাশি বসতে চলেছেন সৌরভ৷ এমন সম্ভাবনাই প্রবল৷ ওই অনুষ্ঠানে হাজির থাকতে পারেন কেন্দ্রের একাধিক মন্ত্রী। প্রসঙ্গত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রয়াত অরুণ জেটলি দীর্ঘদিন দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা DDCA-এর সভাপতি ছিলেন। প্রয়াত সভাপতিকে সম্মান জানাতে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে DDCA-এর উদ্যোগে বসতে চলেছে জেটলির মূর্তি৷ সংবাদ সংস্থার খবর, জেটলির ওই মূর্তির আবরণ উন্মোচন করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের৷ অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজেজু , হরদীপ সিংহ পুরি, অনুরাগ ঠাকুর৷ সেই মঞ্চেই থাকতে পারেন BCCI-র সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও৷ থাকবেন প্রাক্তন ক্রিকেটার তথা পূর্ব দিল্লির বিজেপি (BJP) সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag)।

আরও পড়ুন- পিএমসি তদন্তে এবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের স্ত্রীকে তলব ইডির

সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে পা রাখা নিয়ে জল্পনা নতুন নয়। গত বেশ কয়েকটি নির্বাচনের আগে বারবার উঠেছে সৌরভের নাম। একুশের বিধানসভা ভোটের আগেও তাঁর নাম নিয়ে জল্পনা চলছে৷ বলা হচ্ছে, সৌরভই নাকি এবার বিজেপির ‘মুখ্যমন্ত্রীর মুখ’৷ এ বিষয়ে তিনি নিজে এখনও হ্যাঁ অথবা না, কিছুই বলেননি৷

আর এই আবহেই রবিবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে রাজভবনে যান সৌরভ৷ দু’জনের মধ্যে বৈঠক চলে প্রায় ঘণ্টা দুয়েক। বাইরে এসে সৌরভ বলেছেন, “রাজ্যপাল কখনও ইডেন গার্ডেন্স দেখেননি। পরের সপ্তাহে রাজ্যপালকে ইডেনে নিয়ে যাবো”৷

এই কথায় জল্পনা এক ফোঁটাও কাটেনি, বরং আরও বৃদ্ধি পেয়েছে৷ এখন দেখার সোমবার এক মঞ্চে পাশাপাশি শাহ-মহারাজকে দেখা যায় কি’না !

আরও পড়ুন- বিকেলে সমালোচনা, সন্ধ্যায় বিনয়-অনীতদের একসাথে চলার ডাক দিলেন বিমল

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...