Monday, June 22, 2026

বিনয়-অনীত নন, পাহাড়ের এখনও শেষ কথা বিমলই, দাবি রাজু বিস্তের

Date:

Share post:

কিশোর সাহা

বিনয় তামাং (Binay Tamang), অনীত থাপার (Anit Thapa) নামই উচ্চারণ করলেন না। কিন্তু বিমল গুরুং (Bimal Gurung) এখনও পাহাড়ের মানুষের চোখেরমণি বলে জানিয়ে দিলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত (BJP MP Raju Bist)। সোমবার শিলিগুড়ির (Siliguri) কাছে এক দলীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে দার্জিলিং পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে এ কথা জানান বিজেপির জাতীয় মুখপাত্র তথা সাংসদ রাজু বিস্ত। তিনি বলেন, “বিমল গুরুং এখন যাইই করুন না কেন, তাঁর কাছে আমি কৃতজ্ঞ। কারণ, গত লোকসভা ভোটে দাঁড়ানো থেকে জেতা সবেতেই তাঁর বিশাল ভূমিকা ছিল। আমি মনে করি বিমল গুরুং এখনও পাহাড়ের মানুষের চোখেরমণি”।

বিমল গুরুং যে এখন নিয়ম করে দুবেলা বিজেপির বিরুদ্ধে পাহাড়বাসীকে প্রতারণার অভিযোগ তুলছেন। বিজেপিকে হারানোর জন্য তৃণমূলের সঙ্গে জোট বেঁধেছেন বলে রোজই ঘোষণা করছেন। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজু বিস্ত বলেন, বিমল গুরুং এখন যা বলছেন তা তৃণমূলের লিখে দেওয়া চিত্রনাট্য। “গুরুংয়ের মনের কথা কিন্তু আলাদা। সেটা আমি ভালই বুঝি”। এমনকী, গুরুংয়ের বিরুদ্ধে তাঁর কোনও বক্তব্য নেই বলেও তিনি জানিয়ে দেন।

সম্প্রতি পাহাড়ে ফিরে প্রতিদিনই বিমল গুরুং তৃণমূলকে (TMC) তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আনার জন্য প্রচার চালাচ্ছেন। সভাও করছেন পাহাড়ের গ্রামে গ্রামে। শিলিগুড়িতেও মিটিং-মিছিল করেছেন বিমল। তা নিয়ে বিজেপি অস্বস্তিতে পড়লেও এখনও কিন্তু কেউ বিমল গুরুংয়ের বিরুদ্ধে কোনও কড়া মন্তব্য করেননি। বিজেপি সূত্রের খবর, সকলেই আরও কিছুদিন অপেক্ষা করে পরিস্থিতি কোন দিকে গড়ায তা দেখতে চাইছেন।

এরই মধ্যে দার্জিলিঙের (Darjeeling) বিজেপি সাংসদের কথায় স্পষ্ট যে তাঁরা বিনয় তামাং, অনীত থাপাদের চেয়েও বিমল গুরুংকেই প্রাধান্য দিচ্ছেন। ফলে, বিনয়-অনীতদের বিজেপিতে টানার ব্যাপারে অন্তত দার্জিলিঙের বিজেপি সাংসদের ইচ্ছে যে তেমন নেই তা অনেকটাই স্পষ্ট। বিজেপি সাংসদ দাবি করলেন, পাহাড়ের মানুষ তৃণমূলের ছোঁয়ায় বেশি দিন থাকতে পারে না। বিমল গুরুং শিবিরের কয়েকজন নেতা জানান, বিজেপি সাংসদ নিজের মতামত দিয়েছেন এবং তা নিয়ে তাঁরা এখনই কোনও প্রতিক্রিয়া দিতে চান না।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...