Sunday, May 31, 2026

দুয়ারে সরকারের পর এবার মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত “পাড়ায় পাড়ায় সমাধান”

Date:

Share post:

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee) সরকারের “দুয়ারে সরকার” (Duyare Sarkar) কর্মসূচি ব্যাপক হিট হয়েছে রাজ্যজুড়ে। স্বাস্থ্য সাথী-সহ রাজ্য সরকারি একাধিক প্রকল্পের আওতাভুক্ত হতে পশ্চিমবঙ্গের সর্বত্র তুমুল উৎসাহ তৈরি ভয়ে। ক্যাম্পগুলিতে উপচে পড়ছে মানুষের ভিড়।

এরই মাঝে রাজ্য সরকার আরও একটি জনপ্রিয় কর্মসূচি নিয়ে মানুষের আরও কাছে পৌঁছতে চাইছে। দুয়ারে সরকারের পর এবার মমতা সরকারের নতুন উদ্যোগ “পাড়ায় পাড়ায় সমাধান” (Parai Parai Samadhan)!

নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, কলকাতা-সহ রাজ্যের পুরসভা এবং পঞ্চায়েতস্তরে পাড়ার পাড়ায় ছোটখাটো সমস্যা মিটবে এই প্রকল্পের মাধ্যমে। কালভার্ট তৈরি, স্কুলে বাড়তি ক্লাসরুম, প্রাইমারি হেলথ সেন্টারে ডাক্তারের প্রয়োজন। আবার কোথাও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন মেরামত। এরকম সমস্যা মেটানো হবে।

আরও পড়ুন:যা করেছি মুকুল রায়ের কথায়, ওঁকে বিশ্বাস করে: সুদীপ্ত সেন

নতুন বছরের শুরুতেই এই কর্মসূচি বাস্তবের রূপ পেতে চলেছে। আগামী ২ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রকল্প। এননটাই জানালেন, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapon Banerjee)। মুখ্যমন্ত্রীর দফটরে এইরকম ১০ হাজার ছোটখাটো সমস্যা সমাধানের জন্য আবেদন জমা পড়েছিল। সেই সমস্যা মেটানোর উদ্যোগেই মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত “পাড়ায় পাড়ায় সমাধান” প্রকল্প। গোটা রাজ্যজুড়ে চলবে এই কর্মযজ্ঞ।

Related articles

বিক্রমই ‘তারকাটা’ প্রযোজক, রবিবাসরীয় ভিডিও পোস্টে জানালেন অভিনেতা নিজেই 

দুদিন আগে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন জি ফাইভের 'তারকাটা' (Taarkata) সিরিজের প্রযোজনা থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন অভিনেতা...

এশিয়াডে পদকের স্বপ্ন শেষ, যোগী রাজ্যে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট

যোগী রাজ্যে খুন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। কয়েক দিন আগেই এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন...

অভিষেকের হামলাকারীরা লাভলি ঘনিষ্ঠ! অভিযোগ উঠতেই পাল্টা জবাব প্রাক্তন বিধায়িকার

দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে (Sonarpur, South 24 Parganas) মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূল...

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...