Wednesday, March 25, 2026

নির্মলা মিশ্রের করোনা রিপোর্ট নেগেটিভ, দ্রুত দেওয়া হতে পারে ছুটি

Date:

Share post:

নির্মলা মিশ্রের (Nirmala Mishra) গুণগ্রাহীদের জন্য কিছুটা স্বস্তির খবর। সঙ্গীত শিল্পীর (Singer) করোনা (Corona) রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ, সোমবার চোখ মেলে তিনি ছেলের সঙ্গে কথাও বলেছেন। হাসপাতাল সূত্রে খবর, আর দিন-দুয়েক পর্যবেক্ষণে রেখে ছুটি দেওয়া হতে পারে শিল্পীকে।

আরও পড়ুন : সংকটজনক সংগীতশিল্পী নির্মলা মিশ্র, ভর্তি নার্সিংহোমে

গত শনিবার রাতে নিজের বাড়িতে জ্ঞান হারিয়েছিলেন গায়িকা। শারীরিক অসুস্থতা নিয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল নির্মলাদেবীকে। তাঁর রক্তচাপজনিত সমস্যা প্রবল আকার নিয়েছিল। এরপর নির্মলা মিশ্রর মূত্রনালিতেও সংক্রমণ ধরা পড়ে।

গতকাল, রবিবার চিকিৎসকদের স্বস্তি দিয়ে শিল্পীর জ্ঞান ফেরে। তাঁর চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানান, সিটি স্ক্যানে দেখা গিয়েছে মস্তিষ্কের একাধিক জায়গায় রক্ত সঞ্চালন কম হচ্ছে। ফলে জ্ঞান ফিরলেও সঙ্কটমুক্ত ছিলেন না তিনি। তবে এখন অনেকটাই ভালো আছেন নির্মলা

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...