Wednesday, June 24, 2026

মমতার ছাতার তলায় বিরোধীদের একত্রিত হওয়া উচিত : পার্থ, প্রতিক্রিয়া দিল BJP-CPIM

Date:

Share post:

সমস্ত শক্তির একত্রিত হওয়া উচিত। জানিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শিবসেনা (Shiv Sena) তৃণমূল কংগ্রেসকে (TMC) সমর্থনের প্রসঙ্গে একথা জানিয়েছেন পার্থ।

পার্থ বলেছেন,’আমার রাজ্যস্তরেও বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রামী মুখ। উন্নয়নের মুখ। তাঁর ছাতার তলায় বিরোধী দলগুলির একত্রিত হওয়াটাই স্বাভাবিক। না হলে মানুষ একত্রিত হবে।’

বামফ্রন্ট (CPIM) চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) জানাচ্ছেন তৃণমূলের সঙ্গে বিজেপি-র কোনও পার্থক্য নেই। তাঁর বক্তব্য,’বিজেপির সঙ্গে তৃণমূলের খুব বেশি ফারাক নেই। বিজেপি ‘গেরুয়া’ রাজনীতি করে। আর উল্টোপথে গেরুয়া রাজনীতিকে সাহায্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

শিবসেনার বক্তব্যে বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলছেন, ‘তৃণমূল, শিবসেনার মতো যারা প্রাদেশিকতার কথা বলেন, তারা বিজেপি-কে ভয় পাচ্ছে। কারণ, বিজেপি সারা দেশকে এক মনে করে। সঞ্জয় রাউতের (Sanjay Rout) মতো নেতারা যে রাজনীতি করছেন, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিল আছে।’

উল্লেখ্য,দলের মুখপত্র সামনার সম্পাদকীয়তে লেখা হয়েছে, বিজেপি (BJP) তৃণমূলকে (TMC) ভাঙার চেষ্টা করছে। একা লড়াই চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সময়ে মমতার পাশে থাকা উচিত বিরোধী দলগুলির। শুধুমাত্র শরদ পাওয়ার যোগাযোগ করেছেন মমতার সঙ্গে। কংগ্রেস (Congress) নেতৃত্বের করা উচিত। শিবসেনার দাবি, বিজেপি (BJP) বিরোধী দলগুলিকে ইউপিএ-র (UPA) ছাতার তলায় আসতে হবে। তাহলেই তৈরি হবে শক্তিশালী বিকল্প। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সরকারগুলিকে অস্থির করে তুলেছে। এই অস্থিরতা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য। এভাবে চলতে থাকলে রাশিয়ার (Russia) মতোই ভেঙে যাবে ভারত (India)।’

আরও পড়ুন-মমতাকে নিয়ে গবেষণা করে ডক্টরেট

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...