Saturday, June 13, 2026

ফের একটানা ২১ দিন অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম

Date:

Share post:

সপ্তাহের শুরুতে পেট্রোল (PETROL), ডিজেল (DIESEL) ও এলপিজি (LPG) গ্যাসের দামে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে একটানা ২১ দিন অপরিবর্তিত রইল পেট্রোল ও ডিজেলের দাম। এদিন কলকাতায় পেট্রোল প্রতি লিটার দাম ৮৫.১৯ টাকা। ডিজেল, প্রতি লিটার দাম ৭৭.৪৪ টাকা। এদিন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) -র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী,

ডিজেলের দাম –
দিল্লি : ৭৩ টাকা ৮৭ পয়সা Delhi
মুম্বই: ৮০ টাকা ৫১ পয়সা Mumbai
চেন্নাই: ৭৯ টাকা ৩০ পয়সা Chennai
কলকাতা: ৭৭ টাকা ৪৪ পয়সা Kolkata

পেট্রোলের দাম –
দিল্লি : ৮৩ টাকা ৭১ পয়সা
মুম্বই : ৯০ টাকা ৩৪ পয়সা
কলকাতা : ৮৫ টাকা ১৯ পয়সা
চেন্নাই : ৮৬ টাকা ৬১ পয়সা

পুজোর মরশুমে দীর্ঘ ৪৮ দিন ধরে অপরিবর্তিত ছিল জ্বালানির দাম। মরশুম শেষ হতেই, গত ২০ নভেম্বরের পর থেকে লাগাতার বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। বর্তমানে ভারতে পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম আকাশ ছোঁয়া। এর মধ্যে পেট্রোলের দাম বাড়তে বাড়তে গত দু’বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। এই নিয়ে হইচই শুরু হওয়ার পরে সোমবারও অপরিবর্তিত থাকল জ্বালানির দাম (Petrol Diesel price today)।

আরও পড়ুন : ২৮ ডিসেম্বর, সোমবারের বাজার দর

প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত হওয়ার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় গ্রাহকদের ৷

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...