Saturday, April 4, 2026

অমিত-সৌরভ সাক্ষাতের সম্ভাবনা নিয়ে শুরু রাজনৈতিক জল্পনা

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সোমবার একই মঞ্চে দেখা যেতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে । আজ সোমবার দিল্লিতে ফিরোজ শাহ কোটলায় অরুণ জেটলি স্টেডিয়ামে দুজনের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা প্রবল। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)-র উদ্যোগে সোমবার ওই অনুষ্ঠানে প্রয়াত জেটলির একটি মূর্তি স্থাপন হচ্ছে ফিরোজ শা কোটলায়। সেই মূর্তি উন্মোচন অনুষ্ঠানেই হাজির থাকবেন অমিত শাহ।
ডিডিসিএ সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর ২টোয় অমিত ছাড়াও ওই অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী, কিরেন রিজিজু এবং অনুরাগ ঠাকুর। সেই অনুষ্ঠানেই থাকার কথা সৌরভের। এ ছাড়াও থাকতে পারেন ভারতীয় দলের দুই প্রাক্তন ক্রিকেটার বীরন্দ্র সহবাগ ও গৌতম গম্ভীর।
রাজ্য দখলের লক্ষ্যে অমিত শাহ নিজেই বাংলার ময়দানে নেমে পড়েছেন। আজ অমিত-সৌরভ সাক্ষাতের সম্ভাবনা নিয়ে স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে আগ্রহ, শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...