Saturday, April 4, 2026

এবার সিঙ্গুরে পোস্টার ‘স্যারের অনুগামী’দের

Date:

Share post:

শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari), রাজীব বন্দ‍্যোপাধ‍্যায়ের (,Rajiv banerjee) পরে এবার সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের (Rabindranath Bhattacharyaw) ছবি-সহ ফ্লেক্স ও ব‍্যানার পড়ল সিঙ্গুরের আনন্দনগর গ্রামে। তবে ব‍্যানারে দাদার অনুগামী বদলে লেখা, “আমরা স‍্যারের অনুগামী”। সিঙ্গুরের আনন্দনগর গ্ৰাম পঞ্চায়েতের সামনে, আনন্দনগর পার্টি অফিসে এবং রাস্তার ধারে একাধিক ব‍্যানার লাগিয়েছেন অনুগামীরা। বিভিন্ন জায়গায় বিধায়কের ছবি দেওয়া এই ব‍্যানার ঘিরে চাঞ্চল‍্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন:ফেডেরারের অনুপস্থিতিতে জৌলুশহীন হয়ে গেল এবারের অস্ট্রেলিয়ান ওপেন

আনন্দনগর আঞ্চলিক তৃণমূল কংগ্ৰেস কমিটির অফিসিয়াল পেজেও এই ব‍্যানারের ছবি পোস্ট করাকে ঘিরে জেলা রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। এলাকার মাস্টারমশাইয়ের অনুগামী যাঁরা এই ব‍্যানার লাগিয়েছেন তাদের দাবি, তৃণমূল নেত্রীর মতো সিঙ্গুরের বিধায়কও সততার প্রতীক। তানকে সরিয়ে দিয়ে দুর্নীতিবাজকে দলের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তার প্রতিবাদ রবীন্দ্রনাথ যেমন করেছেন, তেমনই এই ব‍্যানারের মাধ‍্যমে প্রতিবাদ করে জানাতে বিধায়কের পাশে আজ সিঙ্গুরের বহু অনুগামী অর্থাৎ তৃণমূল (Tmc) কর্মীরা আছেন। তবে বিজেপির (Bjp) দাবি রবীন্দ্রনাথ ভট্টাচার্য যদি নিজেকে শুভেন্দু অধিকারী ভাবেন, তাহলে ভুল হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...