Tuesday, June 23, 2026

বছর শেষে প্রথম তুষারপাত সিমলায়! দেখুন ছবি

Date:

Share post:

হিমাচল (Himachal Pradesh) ভ্রমণ মানেই প্রথমেই মাথায় তিনটে নাম উঠে আসে, তা হল সিমলা, কুলু, মানালি (Shimla, Kulu, Manali)। এই ডিসেম্বরে বরফের সাদা চাদরে ঢাকা পড়েছে পর্যটকদের অত্যন্ত এই প্রিয় শৈলশহর সিমলা। ৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিমলায়।

আবহাওয়া দফতরের অনুসারে খবর, রবিবার রাত থেকে শুরু হয়েছে তুষারপাত (Snowfall)। কেইলং, কল্পা, মানালি সহ বেশ কিছু জায়গায় তাপমাত্রা শূন্যের নিচে।

সব থেকে কম তাপমাত্রা (মাইনাস ১১.৬ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছে লাউল-স্ফীতির কেইলং-এ৷ মান্ডি, ভুন্তর, সুন্দরনগর, সোলানের তাপমাত্রা ছিল যথাক্রমে -২, -১.৬, -১.২, এবং -০.৫ ডিগ্রি৷

আরও পড়ুন : শীতের দাপট চলছেই, ফের নামল পারদ, আজ কলকাতা ১১

অন্যদিকে ডালহৌসি এবং কুফরির তাপমাত্রাও নেমেছিল ২.৯ এবং ৩.৬ ডিগ্রিতে৷ যা এই মরসুমের রেকর্ড৷ কাংগ্রার তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস৷

উল্লেখ্য, হিমাচল প্রদেশের কয়েকটি স্থানে গত ২৪ ঘন্টায় ভারী থেকে মাঝারতি মাপের বৃষ্টিপাত হয়েছে বলে খবর। সোমবারও বেশকিছু খালি এলাকায় বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে৷

উল্লেখ্য, চলতি বছরে ঠাণ্ডা বেশি পড়বে বলে আগেই জানিয়েছিল পরিবেশবিদরা। আবহাওয়া দফতরের সেই পূর্বাভাস এবারে মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...