Saturday, April 25, 2026

অরুণ জেটলির মূর্তি উন্মোচন, ফিরোজ শাহতে একমঞ্চে অমিত শাহ-সৌরভ

Date:

Share post:

এই প্রথম এক মঞ্চে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং প্রাক্তন ভারত অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। উপলক্ষ প্রয়াত ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির (Arun Jatley) মূর্তি উন্মোচন । তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আজকের এই মঞ্চে অবস্থান নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অমিত শাহর পাশে সৌরভের আজকের এই এক মঞ্চে উপস্থিতি কি তাঁর রাজনৈতিক জীবনে পদার্পণের ইঙ্গিত (new innings of sourav)? বিজেপি (Bjp) সূত্রে খবর, দলের অন্দরে সৌরভকে নিয়ে ঠিক এই চিন্তাভাবনাই ঘোরাফেরা করছে। এমনকী সৌরভের ঘনিষ্ঠ মহল থেকেও একই প্রতিক্রিয়া পাওয়া গেছে।

এদিন দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে  (Firoj shah kotla stadium)এই মূর্তি উন্মোচনের অনুষ্ঠানটি হয়। এদিন উপস্থিত ছিলেন জয় শাহ, বিজেপি নেতা অনুরাগ ঠাকুর প্রমূখ। সোমবার ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির ৬৮ তম জন্মদিন। দীর্ঘদিন দিল্লি এন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (DDCA) এর চেয়ারম্যান পদে ছিলেন জেটলি। ফিরোজ শাহ কোটলায় অরুণ জেটলি ৬ ফুট দীর্ঘ একটি মূর্তি স্থাপিত হয়েছে। সেই মূর্তির আবরণ উন্মোচন হয় এদিন।

সোমবার ফিরোজ শাহ কোটলায় মূল অনুষ্ঠানের আগে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির স্মৃতিচারণ করেন অমিত শাহ। প্রয়াত মন্ত্রীর রাজনৈতিক জীবনের নানা সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত নানা স্মৃতি তুলে ধরেন তিনি। এদিন অমিত শাহ বলেন, দেশের অর্থনীতিকে নতুন দিশা দিয়েছিলেন অরুণ জেটলি। ক্রিকেটের পরিকাঠামো তৈরি করেছিলেন তিনি। দেশের যুবকদের মধ্যে ক্রিকেট নিয়ে উৎসাহ তৈরি হয়েছে । আইপিএল নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব পেয়েছি উনার কাছে। কোনোদিন কোনও অবস্থাতেই সংসদের গরিমা ক্ষুন্ন করেননি প্রয়াত ও প্রাক্তন মন্ত্রী।

আরো পড়ুন-‘প্রতীচী’ কাণ্ড : মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে চিঠি অমর্ত্য সেনের

Related articles

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...