Friday, April 3, 2026

মুখ্যমন্ত্রীর বোলপুর সফরকে ঘিরে এখন সাজো সাজো রব

Date:

Share post:

দু’দিনের জেলা সফরে আজ সোমবার বীরভূমের বোলপুর যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করবেন। রাতে থাকবেন বোলপুরের আমার কুটির রাঙ্গা বিতান সরকারি আবাসনে ।
২৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রী রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন বোলপুরে।
বোলপুরের টুরিস্ট লজ মোড় থেকে চৌরাস্তা শান্তিনিকেতন রোড এবং চৌরাস্তা থেকে রবীন্দ্র বিথী বাইপাস মোড় শ্রীনিকেতন রোড রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চলতি মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বোলপুর রোড শো করে গিয়েছেন।
তার পাল্টা হিসেবে বোলপুর শহরের রোড শো করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো।
খুব স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রীর বোলপুর সফরকে ঘিরে এখন সাজো সাজো রব।
বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রীর রোড শোতে আড়াই লক্ষ মানুষের জমায়েত হবে।
মুখ্যমন্ত্রী আসার আগেই বোলপুরে তৃণমূলের তরফ থেকে শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে শহর বোলপুরে বড় বড় গেট করা হয়েছে তৃণমূলের তরফ থেকে।
রাস্তার দুই ধারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে প্লাকেট লাগানো হয়েছে প্রচুর।
এরই পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে।
গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের পিছনে সুফল বাংলা মার্কেটের সামনে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করেছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন।
সব মিলিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে একেবারেই চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...