Friday, April 3, 2026

যোগাযোগ রাখছেন বিজেপির তিন সাংসদ: ধনেখালির সভায় কীসের ইঙ্গিত সুজাতার

Date:

Share post:

পূর্বস্থলীর পরে হুগলি (Hoogli) ধনেখালিতেও বিস্ফোরক সুজাতা মণ্ডল (Sujata Mandal)। জনসভায় তিনি বলেন, বিজেপির (Bjp) কমপক্ষে তিনজন সাংসদ-নেতা তাঁর সঙ্গে ফোনে সবসময় যোগাযোগ রাখছেন। “আগে আগে দেখুন কী হয়!”

গত 21 ডিসেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর ( Soumitra Kgan) স্ত্রী সুজাতা। এই যোগদানে তাঁর দাম্পত্য ভেঙে যায়। তাঁকে বিবাহ-বিচ্ছেদের (Divorce) নোটিশ (Notice) পাঠান সৌমিত্র। এর জবাবও মঙ্গলবার দিয়েছেন সুজাতা। তিনি জনসভায় উপস্থিত তৃণমূলের (Tmc) কর্মী-সমর্থকদের প্রশ্ন করেন, দলবদলে কি কারও সংসার ভেঙে যেতে পারে? এর পরেই তিনি স্পষ্ট জানিয়ে দেন কোনও অবস্থাতেই তিনি ডিভোর্স দেবেন না।

সুজাতা জানান, বিজেপির অন্দরে নব্য নেতাদের নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ দানা বেঁধেছে। যাঁরা দীর্ঘদিনের গেরুয়া শিবিরের সাথী তাঁরা দল ছাড়তে চাইছেন বলে দাবি সুজাতার। এই কারণেই তাঁর সঙ্গে অনেকেই যোগাযোগ রেখেছেন বলে এ দিন জানান সুজাতা মণ্ডল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “আগে আগে দেখিয়ে, হোতা হে ক্যায়া” অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনের (Vote) আগেই বিজেপিতে বড়োসড়ো ধসের ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিনের জনসভায় সুজাতা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অসীমা পাত্র, (Ashima Patra) তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য-সহ (Debanshu Bhattacharya) স্থানীয় নেতৃত্ব।

আরও পড়ুন- মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে কৃষক স্বার্থে জানুয়ারি থেকে আন্দোলনে আন্না হাজারে

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...