Monday, April 6, 2026

ফরওয়ার্ড ব্লকের প্রবীণ নেত্রী ও প্রাক্তন বিধায়ক অপরাজিতা গোপ্পী প্রয়াত

Date:

Share post:

ফরওয়ার্ড ব্লকের প্রবীণ নেত্রী ও প্রাক্তন বিধায়ক অপরাজিতা গোপ্পী (৮৯) প্রয়াত হলেন । দিন দুয়েক আগে তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছিল। চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । সোমবার মৃত্যু হয় তাঁর।
অপরাজিতাদেবী ছিলেন ফ ব-র মহিলা সংগঠন অগ্রগামী মহিলা সমিতির সর্বভারতীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন। অগ্রগামী মহিলা সমিতির রাজ্য সংগঠনেরও নেত্রী ছিলেন বহু দিন। পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়কে কেন্দ্র করে বাঘমুণ্ডি অঞ্চলে দলের সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। কোচবিহার বিধানসভা কেন্দ্র থেকে তিন বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। তাকে শ্রদ্ধা জানান ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস প্রমুখ ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...