Saturday, April 4, 2026

গেরুয়া শিবিরে ক্ষোভের আগুন, রাগে দল ছাড়লেন গুজরাটের বিজেপি সাংসদ

Date:

Share post:

দলের অন্দরে তাঁদের পরামর্শকে কোনওরকম গুরুত্ব দেওয়া হয় না। এমনই অভিযোগ তুলে বিজেপিকে(BJP) রীতিমতো তোপ দেগে দল ছাড়লেন গুজরাটের(Gujarat) বিজেপি সংসদ(BJP MP) মনসুখভাই ভাসভা(mansukhbhai bhasha)। ইতিমধ্যেই গুজরাটের বিজেপি সভাপতিকে চিঠি লিখে নিজের দল ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছেন ওই সংসদ। পাশাপাশি তিনি এটাও জানিয়ে দিয়েছেন আগামী বাজেট অধিবেশনে লোকসভায় সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়ে দেবেন তিনি। স্বাভাবিক ভাবেই গেরুয়ার শক্ত ঘাঁটি গুজরাটে এহেন ঘটনায় রীতিমতো বিড়ম্বনায় পদ্ম শিবির।

সম্প্রতিক সময়ে একাধিকবার বিজেপি সরকারের কার্যকলাপের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছিলেন ভাসভা। যার জেরে জাতীয় রাজনীতিতে বেশ বিড়ম্বনায় পড়তে হয় মোদি-শাহকে। শুধু তাই নয় দলের অভ্যন্তরে তার কথাকে কোনওরকম গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায় ওই সাংসদকে। বেশ কিছুদিন ধরেই এহেন পরিস্থিতিতে তার পর অবশেষে দলছাড়া সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ভাসভা।

আরও পড়ুন:বিশ্বভারতীতে ঘৃণ্য রাজনীতির আমদানি, বহিরাগত দেখলেই নালিশ করুন: মমতা

প্রসঙ্গত, মনসুখ ভাই ভাসভা বিজেপির বরিষ্ঠ নেতাদের মধ্যে অন্যতম। এর আগে ৩ বার লোকসভা নির্বাচন জিতে সাংসদ হয়েছেন তিনি। ২০১৪ সালে মোদী সরকারে প্রতিমন্ত্রী হিসাবেও দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু গত কয়েকদিন ধরেই দল যেভাবে কাজ করতে শুরু করেছে তাতে প্রকাশ্যে সমালোচনায় সরব হয়ে ওঠেন ওই নেতা। অবশেষে দলত্যাগের কথা ঘোষণা করলেন তিনি।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...