Saturday, June 13, 2026

বিশ্বভারতীতে ঘৃণ্য রাজনীতির আমদানি, বহিরাগত দেখলেই নালিশ করুন: মমতা

Date:

Share post:

বিশ্বভারতী (Viswabharati) নিয়ে রাজনীতি করছে বিজেপি (Bjp)। জামবুনিতে (Jambani) রোড শো-র পরে জনসভায় সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “বাইরের লোক দেখলেই এফআইআর করুন (Fir)। এফআইআর না নিতে চাইলে আমাকে জানান”। মমতা বলেন, “বিজেপি বিশ্বভারতী ভিতরে ঢুকে সেটাকে রাজনীতির আখড়া বানিয়ে তুলেছে। ধর্মীয় বিভেদমূলক বার্তা ছড়ানো হচ্ছে। বিশ্বভারতীতে ঘৃণ্য রাজনীতির আমদানি করা হয়েছে। ঘৃণ্য-বিদ্বেষমূলক রাজনীতির আমদানি হয়েছে”।

আরও পড়ুন – অমর্ত্য সেনকে বেনজির ব্যক্তিগত আক্রমণ দিলীপের, পাল্টা সরব সৌগত

তিনি বলেন, কারোর বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই। কিন্তু কী কারণে বিশ্বভারতীর উপাচার্য (Vice Chancellor) একজন বিজেপির লোককে করা হল তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অন্য কোন বিশ্ববিদ্যালয়- কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সিতে তারা এরকম কিছু করেন না বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী।

একইসঙ্গে রবীন্দ্রনাথ (Rabindrath) নিয়ে বিজেপি নেতাদের অসত্য ভাষণের বিষয়েও এদিন সরব হয়েছেন মমতা। তিনি বলেন, “কিছুদিন ধরে কুকথায় রবীন্দ্রনাথ-অমর্ত্য সেনকে আক্রমণ করা হচ্ছে। নতুন করে সোনার বাংলার স্বপ্ন দেখানোর দরকার নেই। সোনার বাংলার স্রষ্টা রবীন্দ্রনাথই”। শান্তিনিকেতনের অপমান করা হচ্ছে। প্রতি সপ্তাহে একবার চাই ফাইভ স্টারের খাবার। অথচ দেখাচ্ছে আদিবাসী বাড়ির খাবার। আদিবাসীদের অপমান করার অধিকার নেই। এদের দলীয় পতাকা বহন করে এজেন্সির লোকেরা”।

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...