Thursday, June 25, 2026

কৃষি আইন সংশোধন প্রয়োজন, জানালেন অমর্ত্য সেন

Date:

Share post:

নতুন কৃষি আইন(Farmers law) নিয়ে আলোচনা ও পর্যালোচনার প্রয়োজন রয়েছে । কৃষকদের‌ দুশ্চিন্তা লাঘব করতে তাদের কর ছাড়ের ব্যবস্থা করা প্রয়োজন। এই নতুন আইনগুলির পর্যাপ্ত সংশোধনেরও প্রয়োজনীয়তা আছে। এমনটাই মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন(Nobel laureate Amartya Sen)।

আরও পড়ুন – ফের বৈঠকের দিন বদল, দাবি না মানলে অনশনের হুমকি আন্না হাজারের

সোমবার বস্টন (Boston)থেকে সংবাদমাধ্যমকে (media)অমর্ত্য সেন জানিয়েছেন, এই বিষয়টির যে অবিলম্বে একটা বৈঠকেই সমাধান হয়ে যাবে তা নয়। গুরুতর আলোচনার প্রয়োজন রয়েছে। তিনি বলেন কৃষি আইনগুলি অবশ্যই যথেষ্ট মাত্রায় সংশোধন জরুরি । তবে তার আগে এই নিয়ে সঠিকভাবে আলোচনার প্রয়োজন।

দিল্লি সীমান্তে প্রায় এক মাস ধরে তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন (Farmers protest)করছেন কৃষকরা। ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে ছয় দফা বৈঠক করেছেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা। কোনো সমাধানসূত্র মেলেনি। সকলেই এখন সপ্তম দফা(seventh round meeting) বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন। অমর্ত্য সেন বলেন, কৃষি আইনগুলি কৃষকদের জীবনের সঙ্গে জড়িত । তাদের স্বার্থের সঙ্গে জড়িত। এবং সেটি অত্যন্ত গুরুতর বিষয়। পাশাপাশি গোটা বিষয়টির সঙ্গে কেন্দ্রীয় সরকারের স্বার্থও জড়িত। তা সত্ত্বেও এই প্রবীণ অর্থনীতিবীদ মনে করেন সরকার নিজের স্বার্থ বজায় রেখেও যদি আরো একটি মানবিকতা প্রকাশ করে তাহলে হয়তো সমস্যার সমাধান সম্ভব।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...