Monday, April 13, 2026

সদ্য বিজেপিতে যোগ দেওয়া সুনীল মণ্ডলের জন্যও এবার ‘ওয়াই প্লাস’

Date:

Share post:

‘হামলা’ হয়েছে। তাই রাতারাতি ‘ওয়াই প্লাস'(y plus category security ) নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে দেওয়া হলো তাঁকে। তিনি সুনীল মণ্ডল(MP Sunil mandal)। সদ্য তৃণমূল(TMC) ছেড়ে বিজেপিতে (BJP)যোগ দেওয়া বিক্ষুব্ধ সাংসদ।

বিশেষ সূত্রের খবর, হেস্টিংস হাউসে (Hastings house) বিজেপির দলীয় কার্যালয়ের সামনে সুনীল মণ্ডল-এর ওপর ‘হামলা’ চালানো হয়েছিল। তাই স্বরাষ্ট্র মন্ত্রকের(Central home ministry) কাছে নিজের জন্য শুভেন্দু অধিকারীর (Shubhendu adhikari) মত ‘জেড’ প্লাস ক্যাটাগরির নিরাপত্তা চেয়েছিলেন সুনীল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক ‘জেড’ প্লাস ক্যাটাগরির অনুমতি দেয়নি। তার বদলে ‘ওয়াই’ প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে সুনীলকে। ফলে এখন থেকে সুনীলের নিরাপত্তায় মূলত সিআরপিএফ-সহ ১১ জন আধাসামরিক বাহিনীর জওয়ান থাকবেন । তাঁদের মধ্যে দু-তিনজন কমান্ডো(commando) প্রশিক্ষণপ্রাপ্ত হবেন।

গত শনিবার হেস্টিংসে বিজেপির প্রধান নির্বাচনী দফতরের সামনে সুনীল মণ্ডল এর ওপর হামলা হয়। প্রথমে তাকে গাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি। বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা। তাঁর গাড়ি ভাঙচুরেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বেধে যায় ঘটনাস্থলে। তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নিজের জন্য জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দাবি করেন সুনীল মণ্ডল।

আরও পড়ুন- গণবিবাহ, বছর শেষে নতুন জীবন শুরু করলেন ২০ জোড়া দম্পতি

 

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...