Sunday, June 21, 2026

বছর শেষে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসের মুখে ক্রোয়েশিয়া

Date:

Share post:

বছর শেষে একটি শক্তিশালী ভূমিকম্পে(earthquake) কেঁপে উঠল ক্রোয়েশিয়া(croashia)। মঙ্গলবার রাজধানীর দক্ষিণ-পূর্বে একটি শহরে ঘরবাড়ি এবং অন্যান্য বিল্ডিংয় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিকাল সেন্টার বলেছে যে তিন মাত্রার ভূমিকম্পটি জাগ্রেবের দক্ষিণ-পূর্বে ৮ kilometers কিলোমিটার (২৮ মাইল) এলাকায় প্রাথমিকভাবে অনুভূত হয় ।
ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে। অধিকাংশ বাড়ির ছাদ ভেঙে গিয়েছে।
রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। ক্রোয়েশিয়ার জাগরেব ছিল ভূমিকম্পের উৎসস্থল। এতোটাই তীব্র ছিল সে ভুমিকম্প তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল ঘরগুলো। এক কিশোরীর মৃত্যু হয়েছে কম্পনে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। প্রচুর ঘরবাড়ি ভেঙে পড়েছে। নষ্ট হয়েছে।ক্রোয়েশিয়ার পিট্রিনজা শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কম্পনে। মেয়র দারিনকো দুম্বোভিক জানিয়েছেন, হিরোশিমার মতো কাঁপছিল পুরো শহর। শহরটির প্রায় সব ধ্বংস হয়ে গিয়েছে।
আঞ্চলিক টিভি চ্যানেল এন-১ মঙ্গলবার শহরটি থেকে সরাসরি জানায় যে একটি ধসে পড়া ভবনের একটি গাড়ি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছিল। ফুটেজে দেখা গেছে, দমকলকর্মীরা গাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছেন। তার নীচে এক ব্যক্তি এবং একটি ছোট ছেলেকে অবশেষে গাড়ি থেকে উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়।

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...