Monday, April 6, 2026

সমাধান মিলল না, ব্যর্থ হল কৃষক কেন্দ্র বৈঠক

Date:

Share post:

বহু আলোচিত সপ্তম দফার বৈঠক ব্যর্থ। বুধবার দিল্লির বিজ্ঞানভবনে কৃষক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রের বৈঠক ছিল। কিন্তু দীর্ঘ কয়েক ঘণ্টার আলাপ-আলোচনাতেও কোন সমাধান সূত্র মিলল না। কৃষকদের দাবি ছিল ৩ নতুন কৃষি আইন প্রত্যাহার করতে হবে। তা এক কথায় নাকচ করে দিয়েছে কেন্দ্র সরকার। এর ফলে কৃষি বিল নিয়ে কী ফের আলোচনার অবকাশ রইল? বিশ্লেষকদের মতে কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্র সরকার এই মুহূর্তে হ্যাঁ বা না কোনো মন্তব্য করতে রাজি নয়। ফের হয়তো বৈঠক ডাকা হতে পারে।

বুধবার প্রায় ৫০ টি কৃষক সংগঠন কেন্দ্রের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছিল। কৃষকদের দাবি ছিল যেভাবেই হোক সরকারকেই আইন প্রত্যাহার করতে হবে শুধু সংশোধনে তারা রাজি নন। কেন্দ্র সরকার মেনে নেয়নি।
অন্যদিকে আন্না হাজারে ইতিমধ্যেই জানিয়ে রেখেছেন যে কৃষক-কেন্দ্র বৈঠক ব্যর্থ হলে তিনি আমরণ অনশনে বসবেন । এরপর কি হয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

আরো পড়ুন-স্ট্রেন আতঙ্ক, ৩১ জানুয়ারি পর্যন্ত ভারত থেকে সব আন্তর্জাতিক উড়ান বন্ধ

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...