Tuesday, April 7, 2026

পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের

Date:

Share post:

খায়রুল আলম,  ঢাকা 

পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত।
যদিও বাংলাদেশের বাজারে এখন নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং দামও অনেক কম। সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছে।রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশে বলা হযেছে, আগামী ১ জানুয়ারি থেকে পেয়াঁজ রফতানির এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ কার্যকর হবে।

চলতি বছরে ১৪ সেপ্টেম্বর ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে যায়।সে সময় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান অমিত যাদব একটি নির্দেশিকা জারি করে জানান, ১৯৯২ সালের ভারতের বৈদেশিক বাণিজ্য আইনের ৩ ধারা অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের পেঁয়াজ রফতানি বন্ধ থাকবে। তবে পেঁয়াজের কুচি, পাউডার ও অন্য কোনও অবস্থায় পেঁয়াজ রফতানি অব্যাহত থাকবে।
ভারতের পেয়াঁজ রফতানি বন্ধ হওয়ায় বাংলাদেশে পেয়াঁজের দাম অনেক বেড়ে যাবে বলে মনে করা হলেও বর্তমানে পেঁয়াজের দাম দেশের বাজারে অনেক স্থিতিশীল এবং কম বলে জানা গিযেছে।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...