Thursday, March 19, 2026

বেতন-জালিয়াতিতে সিঙ্গাপুরে নাম জড়াল কলকাতা সংস্থার

Date:

Share post:

সিঙ্গাপুরে (Singapore) কর্মীদের বেতন সংক্রান্ত জালিয়াতিতে নাম জড়াল কলকাতা (Kolkata) সংস্থার (Company)। সেখানকার স্থানীয় রেডিও জকি ড্যানিয়েল ওং মিং ইউ এবং তাঁর প্রাক্তন স্ত্রী মডেল জেইমে টিও চই-লিনকে পেস্ট্রি (Pastry) চেইন ‘টুয়েলভ কাপ কেকস’ (Twelve Cupcakes) সংস্থার প্রতিষ্ঠাতা হিসেবে বৈদেশিক (Foreign) আইনে দোষী সাব্যস্ত করা হয়েছে। অভিযোগ, ওই সংস্থাটি তাদের বিদেশি কর্মীদের বেতন (Salary) নির্দিষ্ট মূল্যের তুলনায় কম দিচ্ছিল। ২০১২ থেকে ২০১৩ পর্যন্ত তারা নির্ধারিত বেতন থেকে ২০০০ ডলার কম পান। এই অভিযোগে সংস্থার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় ৮ জন কর্মী। ২৪টি অভিযোগ করা হয় সংস্থার বিরুদ্ধে। জানুয়ারি মাসেই এদের দোষী সাব্যস্ত করতে চেয়েছিল আদালত। কিন্তু সেই সময় এই মামলায় স্থগিতাদেশ জারি হয়।

কোম্পানি দাবি করে, আয় কম হওয়াতেই কর্মীদের কম বেতন দেওয়া হয়েছে। কিন্তু সেই দাবি আদালতে মান্যতা পায়নি। পরে সংস্থা জানায়, কেটে নেওয়া বেতন তাদের ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু সেটাও শেষ পর্যন্ত কর্মীদের দেওয়া হয়নি।

এই সংস্থাতেই যৌথ মালিকানা রয়েছে কলকাতার একটি সংস্থার। সেই সংস্থা বেশ কিছু শ্রমিক এদেশ থেকে সিঙ্গাপুরে কাজে গিয়েছেন বলে সূত্রের খবর। তাঁদের বেতন সংক্রান্ত সমস্যার জন্য বেশি বিপাকে পড়েছে কোম্পানি। কিন্তু কলকাতা সংস্থাও এখন এই বিষয়ে কোনও সাহায্যের হাত বাড়াচ্ছে না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বিদেশের মাটিতে কলকাতা সংস্থার ব্যবসার কী হাল হয় সেটাই দেখার।

আরও পড়ুন:২০২১ সাল থেকে বাংলার মাটি হবে ভয়হীন : রাজ্যপাল

spot_img

Related articles

৯০০ গোল, মেসির মাইলস্টোনের দিনে আটকে গেল ইন্টার মায়ামি

সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল মেসির (Messi)।নিজের কেরিয়ারে ৯০০ গোলের মাইলস্টোন স্পর্শ করলেন এলএম টেন।...

সপ্তাহান্তে কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের, জোরালো হচ্ছে ক্লাউড ব্রাস্টের সম্ভাবনা!

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্র শনিবারে রাজ্যজুড়ে...

ডাবগ্রাম-ফুলবাড়িতে মা-ছেলের লড়াই: শিখার আশীর্বাদ নিয়ে প্রচার শুরু রঞ্জনের

সম্পর্কে তাঁরা মা-ছেলেই বলা যায়। কিন্তু রাজনৈতিক মতাদর্শে ভিন্ন মেরুর। এবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে মুখোমুখি একসময়ের রাজনৈতিক গুরু...

নাকা চেকিংয়ের লাইভ স্ট্রিমিং, রাজ্যে ২৫০০ কেন্দ্রীয় বাহিনী! বাংলার ভোটে বেনজির পদক্ষেপ কমিশনের

বাংলায় ভোট (West Bengal assembly Election) ঘোষণা হওয়ার আগে থেকেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে টহলদারি। এবার নির্বাচনের...