Friday, April 3, 2026

‘শাড়ি-চুড়ি’ মন্তব্য নিয়ে শাসকদলকে বিঁধলেন লকেট

Date:

Share post:

‘শাড়ি-চুড়ি’ মন্তব্য নিয়ে এবার শাসকদলকে নিশানা করলেন লকেট। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। লকেটের অভিযোগ, সম্প্রতি বক্তৃতায় অভিষেক মেয়েদের শাড়ি-চুড়ি পরা নিয়ে কটাক্ষ করেছেন। এ প্রসঙ্গে বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী মহিলা সম্পর্কে অভিষেকের পিসি তিনিও শাড়ি পরেন। বাংলার বেশিরভাগ মহিলা শাড়ি পরেন, চুড়ি পড়েন। আমিও শাড়ি-চুড়ি পরি। আমার মাও শাড়ি পরতেন”। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee) কোন অধিকারে বাংলার মহিলাদের অপমান করছেন? প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ। এই প্রসঙ্গে তিনি বলেন, “ভাইপো নয়, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েই তাঁর বিরুদ্ধে অভিযোগ করছি”।

এই ইস্যুকে সামনে রেখেই বাংলার মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব হন লকেট চট্টোপাধ্যায়। পুরুলিয়ার (Purulia) সরকারি হোমে দুটি মেয়ের শারীরিক অত্যাচারের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সরকারি হোমে কী করে এই ধরনের ঘটনা ঘটে সেটা তদন্ত করা উচিত। অবিলম্বে সুপারের (Supar) গ্রেফতারের দাবি জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- অপহরণ করে মুক্তিপণ দাবি, ২৪ ঘণ্টার উদ্ধার অপহৃত, ধৃত ৬ মালদায়

একইসঙ্গে তিনি জানান, রাজ্যে আইন-শৃঙ্খলা তলানিতে ঠেকেছে। এই নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় সরব হয়েছেন বলেই তাঁর অপসারণের দাবি জানিয়েছে শাসকদল।

আরও পড়ুন- রাজ্যপালের লক্ষ্মণরেখা মানা উচিত, ধনকড়কে তোপ সুজনের

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...