Saturday, June 20, 2026

৬ মাসের জন্য ফের নাগাল্যান্ডকে অশান্ত এলাকা হিসেবে ঘোষণা করল কেন্দ্র

Date:

Share post:

দ্বিতীয় দফায় ফের একবার উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডকে(Nagaland) অশান্ত এলাকা হিসেবে ঘোষণা করল ভারত সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের(Home ministry) তরফে নতুন করে এক বিবৃতি জারি করা হয়। যেখানে জানানো হয়, নাগাল্যান্ডের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। যার জেরে আগামী ছয় মাসের জন্য এই এলাকা অশান্ত এলাকা হিসেবে বিবেচনা করা হবে।

বুধবার এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি পেশ করে জানানো হয়েছে, গোটা নাগাল্যান্ডের পরিস্থিতি বর্তমানে উদ্বেগজনক ও হিংসাত্মক ফলে সেখানকার সাধারণ মানুষের সাহায্য ও সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে ওই এলাকায় সশস্ত্র বাহিনী মোতায়েন করার প্রয়োজন হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে হাজার ১৯৫৮ সালের সশস্ত্র বল আইন অনুযায়ী ওই এলাকায় ধারা ৩ লাগু করা হচ্ছে এবং আগামী ৩০ ডিসেম্বর ২০২০ থেকে ছয় মাসের জন্য নাগাল্যান্ডকে অশান্ত এলাকা হিসেবে গণ্য করা হবে।

আরও পড়ুন:রাজ্যপালের লক্ষ্মণরেখা মানা উচিত, ধনকড়কে তোপ সুজনের

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই অশান্ত নাগাল্যান্ড। গত জুন মাসে সেখানকার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল আর এন রবি। তিনি লেখেন, রাজ্যের প্রায় হাফ ডজন সশস্ত্র দল সরকারের বৈধতা চ্যালেঞ্জ করছে যেসব সাধারণ নাগরিক দেশের আইনকানুন পালন করছেন তাদের সঙ্গে হিংসাত্মক আচরণ করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ অত্যন্ত ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। রাজ্যপালের এহেন পত্র স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে আসার পর গোটা পরিস্থিতি বিবেচনা করে ৩০ জুন থেকে ছয় মাসের জন্য এই রাজ্যকে অশান্ত এলাকা হিসেবে ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় দফায় ফের নাগাল্যান্ডকে অশান্ত এলাকা হিসেবে ঘোষণা করা হলো।

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...