Saturday, April 4, 2026

শুভেন্দুর পদযাত্রার রাতেই নন্দীগ্রামে তৃণমূল অফিস ভাঙচুর, ব্যাপক উত্তেজনা

Date:

Share post:

বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) পদযাত্রার রাতেই নন্দীগ্রামে (Nandigram)তৃণমূলের (TMC) একটি পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। তৃণমূলের পতাকা ছিড়ে ফেলে তারা। ভাঙচুর করে আসবাবপত্র। নেত্রীর ছবি খুলে দেয় বলে অভিযোগ। নন্দীগ্রামের মহম্মদপুর-১ এলাকার ঘটনা। তৃণমূল এই ঘটনার জন্য বিজেপির (BJP) দিকে আঙুল তুলেছে। বিজেপির পাল্টা দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কেউ যুক্ত নয়। বিজেপির বদনাম করতে তৃণমূলের লোকজন নিজেরাই এসব ঘটনা ঘটাচ্ছে।

প্রসঙ্গত, বিজেপিতে যোগদানের পর মঙ্গলবারই প্রথম নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে রোড-শো এবং সভা করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সেই
সভায় আসার পথে স্থানীয় ভুতার মোড়ে হামলার শিকার হন বিজেপি কর্মীরা। তাঁদের তিনটি বাসে ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপি কর্মীদের দাবি, এই হামলা তৃণমূলের লোকজন করিয়েছে। পাল্টা তৃণমূলও দাবি করে, আদি-নব্য বিজেপির কোন্দলে জেরবার জেলা। এ ঘটনা তারই ফল। এরপরই সভা থেকে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এসব কাজ করেছে তাদের গ্রেফতার করতে হবে। না হলে ফল ভালো হবে না। এবং রাতে তিনি আবার নন্দীগ্রামে আসার কথা বলেন।

এরপরই রাতের নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূলের দাবি, বিজেপির লোকজন হিংসা ছড়াতে তাদের পার্টি অফিস ভাঙচুর করেছে। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। এলাকায় উত্তেজনা রয়েছে।

আরও পড়ুন:করোনার নয়া স্ট্রেন, আরও বাড়ল ভারত-ব্রিটেন বিমান পরিষেবা স্থগিতের সময়সীমা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...